কলম্বিয়ায় বি*দ্রোহীদের সহিং*সতায় নি*হত ৮০ জন
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৮:৩৫ অপরাহ্ন

কলম্বিয়ায় বি*দ্রোহীদের সহিং*সতায় নি*হত ৮০ জন

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ২০/০১/২০২৫ ০১:২৫:০৭ পূর্বাহ্ন

কলম্বিয়ায় বি*দ্রোহীদের সহিং*সতায় নি*হত ৮০ জন

ছবি সংগৃহীত


কলম্বিয়ায় মাদক চোরাচালানের গুরুত্বপূর্ণ এক অঞ্চলে বিদ্রোহী দুই গোষ্ঠীর মধ্যকার বিবাদজনিত সহিংসতায় ৮০ জনের মৃত্যু হয়েছে। এ ছাড়া অপহৃত হয়েছে ৩২ জন, ঘরবাড়ি ছাড়তে হয়েছে কয়েকশ লোককে।

কলম্বিয়ার প্রতিরক্ষামন্ত্রী ইভান ভেলাস্কেজ রোববার বলেছেন, ‘কাটাটুম্বোতে বামপন্থি ন্যাশনাল লিবারেশন আর্মি (ইএলএন) ও এখন নিস্ক্রিয় রেভ্যুলেশনারি আর্মড ফোর্সেস অব কলম্বিয়ার (ফার্ক) একটি অংশের মধ্যে বিরোধের কারণে সাম্প্রতিক দিনগুলোতে বহু মৃত্যুর ঘটনা ঘটেছে। স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, সহিংসতায় ৮০ জন নিহত হয়েছে।’

সাম্প্রতিক বছরের মধ্যে সবচেয়ে রক্তক্ষয়ী এই সহিংসতার কারণে গত সপ্তাহে প্রেসিডেন্ট গুস্তাভো পেট্রো ইএলএন-এর বিরুদ্ধে যুদ্ধাপরাধের অভিযোগ এনে গোষ্ঠীর সঙ্গে শান্তি আলোচনা স্থগিত করেন।

কলম্বিয়ার বিদ্রোহী গোষ্ঠীগুলো ঐতিহাসিকভাবে সরকার, ডানপন্থী আধাসামরিক গোষ্ঠী এবং একে অপরের সঙ্গে অঞ্চল নিয়ন্ত্রণ ও মাদক পাচারের মতো অবৈধ আয়ের উৎসের জন্য লড়াই করেছে। সশস্ত্র গোষ্ঠীগুলো প্রায়ই তাদের কার্যকলাপের বিরোধিতাকারী বেসামরিক লোকদেরও লক্ষ্য করে। 

এদিকে শনিবার প্রকাশিত এক বিবৃতিতে ইএলএন অভিযোগ করেছে, বেসামরিকদের হত্যা ও অন্যান্য নৃশংসতা চালিয়ে বর্তমান সংঘর্ষ উসকে দিয়েছে ফার্ক।

এই অভিযোগের বিরুদ্ধে এখনও মন্তব্য করেনি গোষ্ঠীটি। অবশ্য শুক্রবার তারা জানিয়েছে, সহিংসতা আরো ছড়িয়ে পড়া রোধ করতে তাদের সশস্ত্র সদস্যদের প্রত্যাহার করা শুরু করা হয়েছে।

একাধিক নিরাপত্তা সূত্রের মতে, ভেনিজুয়েলার সীমান্তলাগোয়া হওয়ায় কাটাটুম্বো মাদক চোরাচালানে কৌশলগতভাবে বেশ গুরুত্বপূর্ণ স্থান করে নিয়েছে। এ অঞ্চল দিয়েই বেআইনি সশস্ত্র গোষ্ঠীগুলো কোকেইন পাচার করে।

কলম্বিয়ার অভ্যন্তরীণ সংঘাতের অবসানে পেত্রোর সরকার ২০২২ সাল থেকেই বামপন্থি গেরিলা দল ও এককালের ডানপন্থি প্যারামিলিটারিদের প্রতিষ্ঠিত অপরাধী গোষ্ঠীগুলোর সঙ্গে একের পর এক শান্তি আলোচনা চালিয়ে আসছে। দেশটিতে ছয় দশক ধরে চলা সংঘাত, সহিংসতায় অন্তত সাড়ে ৪ লাখ মানুষ প্রাণ হারিয়েছে।

জৈন্তা বার্তা/আরআর



শীর্ষ সংবাদ:

সিলেট বিভাগে পৃথক অভিযানে ভা/রতীয় পণ্য, বিদেশি ম/দ ও গাঁ/জা উদ্ধার, গ্রে/প্তার ৩
সিলেটে আইডিইবির প্রতিষ্ঠাবার্ষিকী ও গণপ্রকৌশল দিবস উদযাপন
সিলেটে ইসকনের অন্নকূট মহোৎসব, ১২০০ পদের নিরামিষ খাবারের আয়োজন
বিয়ানীবাজার-সিলেট সড়ক অবরোধের ভিডিও ফেসবুকে, তদন্তে পুলিশ
আওয়ামী লীগ নেতাকে ছি/নিয়ে নিলেন নেতা-কর্মীরা, আ/টক ৩
এক রাতে পাঁচ জেলায় আট গাড়িতে আ/গুন, একজনের মৃ/ত্যু
সিলেটে বৃষ্টির আভাস, কমবে তাপমাত্রা
সীমিত আয় দিয়েই ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়নে কাজ করছি: কাইয়ুম চৌধুরী
জৈন্তাপুরে পুলিশের গাড়ি আটকে আওয়ামী লীগ নেতাকে ছি/নিয়ে নিল স্থানীয়রা
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতা জমে উঠেছে