গা*জায় ধ্বং*সস্তূপের নিচ থেকে ১৬২ ম*রদেহ উ*দ্ধার
সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ০৯:১২ PM

গা*জায় ধ্বং*সস্তূপের নিচ থেকে ১৬২ ম*রদেহ উ*দ্ধার

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ২৩/০১/২০২৫ ০৩:০০:০১ AM

গা*জায় ধ্বং*সস্তূপের নিচ থেকে ১৬২ ম*রদেহ উ*দ্ধার

ছবি সংগৃহীত


ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় যুদ্ধবিরতি কার্যকরের পর থেকে এখন পর্যন্ত ধ্বংসস্তূপের নিচ থেকে ১৬২টি মরদেহ উদ্ধার হয়েছে। গাজার সিভিল ডিফেন্স এ তথ্য জানিয়েছে।

বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে আলজাজিরা।

ভারী সরঞ্জাম ও যন্ত্রপাতির অভাবে ধ্বংসস্তূপের নিচে চাপা পড়া ফিলিস্তিনিদের মরদেহের সন্ধানে বেসামরিক প্রতিরক্ষা কর্মী এবং বাসিন্দারা তাদের অনুসন্ধান অব্যাহত রেখেছেন। এরই ধারাবাহিকতায় এখন পর্যন্ত ১৬২টি মরদেহ উদ্ধার করেছেন তারা।

গাজার সিভিল ডিফেন্স জানিয়েছে, উপত্যকাটিতে যুদ্ধবিরতি কার্যকরের পর থেকে এখন পর্যন্ত ১৬২টি মরদেহ উদ্ধার হয়েছে।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, ইসরাইলি বাহিনী অ্যাম্বুলেন্স ও উদ্ধারকারী দলগুলোকে আহত ও মৃতদেহ উদ্ধারের জন্য কিছু এলাকায় পৌঁছাতে বাধা দিচ্ছিল, বিশেষ করে পূর্ব ও দক্ষিণ অঞ্চলের ফিলাডেলফি করিডোরের কাছে। 

প্রসঙ্গত, দীর্ঘ ১৫ মাসের আগ্রাসনের পর রোববার (১৯ জানুয়ারি) বহুল কাঙ্ক্ষিত যুদ্ধবিরতি কার্যকর হয়েছে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায়। যুদ্ধবিরতির আলোচনায় মধ্যস্থতা করেছে কাতার, মিশর ও যুক্তরাষ্ট্র। যুদ্ধবিরতির প্রথমদিনে তিন নারী ইসরাইলি জিম্মিকে মুক্তি দিয়েছে হামাস। এর বিনিময়ে ৯০ ফিলিস্তিনি বন্দিকে মুক্তি দিয়েছে ইসরাইলি কর্তৃপক্ষ।

২০২৩ সালের ৭ অক্টোবর থেকে গাজায় ইসরাইলের হামলায় ৪৭ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন আর আহত হয়েছেন ১ লাখ ১০ হাজারের বেশি মানুষ।

জৈন্তা বার্তা/আরআর



শীর্ষ সংবাদ:

বড়লেখায় নজরুল বিষয়ক জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন
রায়নগরে তিন খু/ন: ইম্পালস টাওয়ারের জমি নিয়ে বি/রোধ ত/দন্তের দাবি
দুই আসামির ডো.প টেস্টে মা/দক মেলেনি
সুনামগঞ্জে সাড়ে ৩ কোটি টাকার ভা'রতীয় শাড়ি জ'ব্দ
সিলেটে হা'ম পরিস্থিতির অবনতি, হাসপাতালে বাড়ছে রো'গীর চাপ
জকিগঞ্জে বিদ্যুৎস্পৃ'ষ্টে ছেলের মৃ'ত্যু, খবর শুনে মা'রা গেলেন বাবা
১ সেপ্টেম্বর প্রতিষ্ঠাবার্ষিকীতে সিলেট আসছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ
নারীশিক্ষা ও নারীর ক্ষমতায়নে গুরুত্ব দিতে হবে- সিসিক প্রশাসক
১৭ দিন অফিসে অনুপস্থিত যুবউন্নয়ন কর্মকর্তা, সেবা না পেয়ে ভোগান্তিতে মানুষ
মন্ত্রী-হুইপদের জেলাভিত্তিক দায়িত্ব বণ্টন নিয়ে প্রশ্ন, হাইকোর্টে রিট