দা*বা নলের পর তু ষা র ঝ ড়ে বি প র্য স্ত যু*ক্তরাষ্ট্র, মৃ ত বেড়ে ৯
সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ০৮:০৭ PM

দা*বা নলের পর তু ষা র ঝ ড়ে বি প র্য স্ত যু*ক্তরাষ্ট্র, মৃ ত বেড়ে ৯

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২৪/০১/২০২৫ ০২:৩৯:০৮ AM

দা*বা নলের পর তু ষা র ঝ ড়ে বি প র্য স্ত যু*ক্তরাষ্ট্র, মৃ ত বেড়ে ৯

ছবি : সংগৃহীত


একদিকে লস অ্যাঞ্জেলেসে দাবানল, তার মধ্যেই তুষারঝড়ে বিপর্যস্ত হয়ে পড়েছে যুক্তরাষ্ট্রের দক্ষিণাঞ্চল। এতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯ জনে। তীব্র ঠাণ্ডার কবলে পড়েছে টেক্সাস, ফ্লোরিডাসহ বেশ কয়েকটি অঙ্গরাজ্য। জারি করা হয়েছে জরুরি অবস্থা।সপ্তাহজুড়ে ভারি তুষারপাতে নাজেহাল অবস্থায় দিন পার করছেন যুক্তরাষ্ট্রের দক্ষিণাঞ্চলের বাসিন্দারা। তীব্র ঠান্ডায় বেড়েছে মৃতের সংখ্যাও। আকস্মিক এই আবহাওয়ার পরিবর্তনের কারণে টেক্সাস ও দক্ষিণ লুইজিয়ানার মহাসড়ক এবং বিমানবন্দর সাময়িক বন্ধ ঘোষণা করা হয়েছে। প্রয়োজন ছাড়া ঘর থেকে বের না হওয়ার নির্দেশনা দিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

তুষারঝড়ের কারণে বরফের চাদরে ঢেকে গেছে বেশ কয়েকটি অঙ্গরাজ্য। ফ্লোরিডা, জর্জিয়া ও আলাবামায় বন্ধ ঘোষণা করা হয়েছে সব শিক্ষাপ্রতিষ্ঠান। দক্ষিণ-পশ্চিম লুইজিয়ানায় জারি করা হয়েছে জরুরি সতর্কতা। 

অনলাইন ট্র্যাকার ফ্লাইটঅ্যাওয়ারের তথ্যানুযায়ী, যুক্তরাষ্ট্রজুড়ে অভ্যন্তরীণ বহু ফ্লাইট বাতিল হয়েছে। বিলম্বিত হয়েছে হাজারের বেশি ফ্লাইট। কিছু সরকারি দফতরও তুষারপাতের কারণে বন্ধ রয়েছে বলে জানা যায়। সংশ্লিষ্টরা বলছেন, শীতের জন্য প্রস্তুত থাকা খুবই জরুরি, কারণ যেকোনো পরিস্থিতি সামনে আসতে পারে। আগে থেকে প্রস্তুত না থাকলে সমস্যায় পড়তে হতে পারে। যেমন ২০২১ সালে টেক্সাসে প্রচুর শীত পড়েছিল এবং সেসময় পর্যাপ্ত জ্বালানি ছিল না। গ্যাস পাইপলাইন ও অন্যান্য ব্যবস্থাও সুরক্ষিত ছিল না।

ভারি তুষারপাতের পূর্বাভাস দিয়ে বাসিন্দাদের ভ্রমণ এড়ানোর পরামর্শ দিয়েছে দেশটির সরকার। এছাড়াও বাসিন্দাদের গাড়ি চালানোর সময় সতর্কতা মেনে চলার পরামর্শ দেয়া হয়েছে। অস্বাভাবিক ঠান্ডার কারণে লুইজিয়ানা, ফ্লোরিডা, মিসিসিপি ও আলাবামাসহ বেশ কয়েকটি অঙ্গরাজ্যে জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে বলে জানায় ব্রিটিশ গণমাধ্যম বিবিসি।

জৈন্তাবার্তা / সুলতানা



শীর্ষ সংবাদ:

রায়নগরে তিন খু/ন: ইম্পালস টাওয়ারের জমি নিয়ে বি/রোধ ত/দন্তের দাবি
দুই আসামির ডো.প টেস্টে মা/দক মেলেনি
সুনামগঞ্জে সাড়ে ৩ কোটি টাকার ভা'রতীয় শাড়ি জ'ব্দ
সিলেটে হা'ম পরিস্থিতির অবনতি, হাসপাতালে বাড়ছে রো'গীর চাপ
জকিগঞ্জে বিদ্যুৎস্পৃ'ষ্টে ছেলের মৃ'ত্যু, খবর শুনে মা'রা গেলেন বাবা
১ সেপ্টেম্বর প্রতিষ্ঠাবার্ষিকীতে সিলেট আসছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ
নারীশিক্ষা ও নারীর ক্ষমতায়নে গুরুত্ব দিতে হবে- সিসিক প্রশাসক
১৭ দিন অফিসে অনুপস্থিত যুবউন্নয়ন কর্মকর্তা, সেবা না পেয়ে ভোগান্তিতে মানুষ
মন্ত্রী-হুইপদের জেলাভিত্তিক দায়িত্ব বণ্টন নিয়ে প্রশ্ন, হাইকোর্টে রিট
গরমে পু'ড়ছে সিলেট, মিলেছে বৃষ্টির বার্তা