মালয়েশিয়ায় পাচা*রের শি কা র ৩ বাংলাদেশি উ দ্ধা র, গ্রে ফ তা র ২৯
সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ০৮:০৮ PM

মালয়েশিয়ায় পাচা*রের শি কা র ৩ বাংলাদেশি উ দ্ধা র, গ্রে ফ তা র ২৯

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২৪/০১/২০২৫ ০৮:৩৫:৩৮ AM

মালয়েশিয়ায় পাচা*রের শি কা র ৩ বাংলাদেশি উ দ্ধা র, গ্রে ফ তা র ২৯

ছবি : সংগৃহীত


মালয়েশিয়ায় পাচারের শিকার ৩ বাংলাদেশিকে উদ্ধার করেছে দেশটির পুলিশ। উদ্ধার তিন বাংলাদেশির বয়স ২৮ থেকে ৩৫ বছরের মধ্যে।

শুক্রবার (২৪ জানুয়ারি) দেশটির বুকিত আমানের ডি থ্রি বিভাগের প্রধান সহকারী পরিচালক, সিনিয়র সহকারী কমিশনার সফিয়ান সান্টং এক বিবৃতিতে এ তথ্য জানান।

বিবৃতিতে কমিশনার আরও জানান, পেতালিং জায়া জেলা পুলিশ সদর দফতর, সেলাঙ্গর ইমিগ্রেশন বিভাগ এবং পেতালিং জায়া সিটি কাউন্সিলের যৌথ অভিযানে বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) দুপুর আড়াইটার দিকে মানবপাচার ও অবৈধ অভিবাসন রোধ আইনে কারখানা থেকে পাচারের শিকার তিন বাংলাদেশিকে উদ্ধার করা হয়। একই সঙ্গে অভিবাসন-বিষয়ক অপরাধে ২৯ জন বিদেশিকে গ্রেফতার করা হয়েছে। 

এদের মধ্যে কারখানার মালিক ও পরিচালক পরিচয় দেওয়া একজন বাংলাদেশি এবং একজন ভারতীয় পুরুষকে গ্রেফতার করা হয়েছে, যাদের বয়স ৪০ এবং ৪৮ বছর। তারাই বিদেশি কর্মীদের ওপর দমন-পীড়নের মূল পরিকল্পনাকারী বলে প্রাথমিক তদন্তে উঠে এসেছে। এই দুইজনের বিরুদ্ধে ২০১৭ সালের মানবপাচার ও অবৈধ অভিবাসন রোধ আইনের ১২ ধারা, ১৯৫৯/৬৩ সালের ইমিগ্রেশন আইনের ৩৯ (বি) ধারা এবং ইমিগ্রেশন আইনের ৫৫ বি ধারায় মামলা করা হয়েছে।

অভিযানে গ্রেফতার হওয়া অন্যদের মধ্যে বাংলাদেশ, ভারত, পাকিস্তান এবং মিয়ানমারের নাগরিক রয়েছেন। যারা ওই কারখানার কর্মচারী ছিলেন।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

রায়নগরে তিন খু/ন: ইম্পালস টাওয়ারের জমি নিয়ে বি/রোধ ত/দন্তের দাবি
দুই আসামির ডো.প টেস্টে মা/দক মেলেনি
সুনামগঞ্জে সাড়ে ৩ কোটি টাকার ভা'রতীয় শাড়ি জ'ব্দ
সিলেটে হা'ম পরিস্থিতির অবনতি, হাসপাতালে বাড়ছে রো'গীর চাপ
জকিগঞ্জে বিদ্যুৎস্পৃ'ষ্টে ছেলের মৃ'ত্যু, খবর শুনে মা'রা গেলেন বাবা
১ সেপ্টেম্বর প্রতিষ্ঠাবার্ষিকীতে সিলেট আসছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ
নারীশিক্ষা ও নারীর ক্ষমতায়নে গুরুত্ব দিতে হবে- সিসিক প্রশাসক
১৭ দিন অফিসে অনুপস্থিত যুবউন্নয়ন কর্মকর্তা, সেবা না পেয়ে ভোগান্তিতে মানুষ
মন্ত্রী-হুইপদের জেলাভিত্তিক দায়িত্ব বণ্টন নিয়ে প্রশ্ন, হাইকোর্টে রিট
গরমে পু'ড়ছে সিলেট, মিলেছে বৃষ্টির বার্তা