যু দ্ধ বাধিয়ে দিয়ে অ স্ত্র বিক্রিতে রে ক র্ড যুক্তরাষ্ট্রের
সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ০৮:০৮ PM

যু দ্ধ বাধিয়ে দিয়ে অ স্ত্র বিক্রিতে রে ক র্ড যুক্তরাষ্ট্রের

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২৬/০১/২০২৫ ১০:৫৩:৫২ AM

যু দ্ধ বাধিয়ে দিয়ে অ স্ত্র বিক্রিতে রে ক র্ড যুক্তরাষ্ট্রের

ছবি : সংগৃহীত


মার্কিন যুক্তরাষ্ট্র ২০২৪ সালে সামরিক সরঞ্জাম বিক্রিতে রেকর্ড গড়েছে। দেশটির সামরিক সরঞ্জাম বিক্রি ৩১ হাজার ৮৭০ কোটি মার্কিন ডলারে পৌঁছেছে, যা আগের বছরের তুলনায় ২৯ শতাংশ বেশি।

মার্কিন পররাষ্ট্র দপ্তরের তথ্যমতে, এগুলোর মধ্যে রয়েছে গাজায় গণহত্যায় অভিযুক্ত ইসরায়েলের কাছে ১ হাজার ৮৮০ কোটি ডলারের যুদ্ধবিমান বিক্রির চুক্তিও। ২০২৪ সালে যুক্তরাষ্ট্রের সরাসরি সামরিক সরঞ্জাম বিক্রির পরিমাণ ছিল ২০ হাজার ৮০ কোটি ডলারের, যা ২০২৩ সালের ১৫ হাজার ৭৫০ কোটি ডলারের তুলনায় অনেক বেশি। এছাড়া, যুক্তরাষ্ট্র সরকারের সহযোগিতায় সামরিক সরঞ্জাম বিক্রি আগের বছরের ৮ হাজার ৯০ কোটি ডলার থেকে বেড়ে ১১ হাজার ৭৯০ কোটি ডলারে পৌঁছেছে।

মার্কিন পররাষ্ট্র দপ্তর এক বিবৃতিতে বলেছে, অস্ত্র বিক্রি যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র নীতির একটি গুরুত্বপূর্ণ অংশ, যা আঞ্চলিক ও বৈশ্বিক নিরাপত্তার ওপর দীর্ঘমেয়াদি প্রভাব ফেলে।

২০২৪ সালে যুক্তরাষ্ট্রে অনুমোদিত চুক্তিগুলোর মধ্যে উল্লেখযোগ্য ছিল তুরস্কের জন্য ২ হাজার ৩০০ কোটি ডলারের এফ-১৬ যুদ্ধবিমান এবং উন্নয়ন প্রকল্প, রোমানিয়ার জন্য ২৫০ কোটি ডলারের এম১এ২ আব্রামস ট্যাংক এবং ইসরায়েলের জন্য এফ-১৫ যুদ্ধবিমান।

ইসরায়েলি বর্বরোচিত হত্যাযজ্ঞে গাজায় ৪৭ হাজারের বেশি ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন। যুক্তরাষ্ট্রের সরবরাহ করা অস্ত্র দিয়ে চালানো হামলায় গাজার একাধিক শহর পুরোপুরি ধ্বংসস্তূপে পরিণত হয়েছে।

এদিকে, রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে অস্ত্রের চাহিদা ব্যাপকভাবে বেড়ে যাওয়ায় মার্কিন অস্ত্র নির্মাতারা উৎপাদন চাহিদা পূরণে হিমশিম খাচ্ছে। একই সঙ্গে, কিয়েভে অস্ত্র পাঠানোর কারণে নিজস্ব মজুত বাড়াতে উদ্যোগী হয়েছে যুক্তরাষ্ট্র। 

জৈন্তাবার্তা / সুলতানা



শীর্ষ সংবাদ:

রায়নগরে তিন খু/ন: ইম্পালস টাওয়ারের জমি নিয়ে বি/রোধ ত/দন্তের দাবি
দুই আসামির ডো.প টেস্টে মা/দক মেলেনি
সুনামগঞ্জে সাড়ে ৩ কোটি টাকার ভা'রতীয় শাড়ি জ'ব্দ
সিলেটে হা'ম পরিস্থিতির অবনতি, হাসপাতালে বাড়ছে রো'গীর চাপ
জকিগঞ্জে বিদ্যুৎস্পৃ'ষ্টে ছেলের মৃ'ত্যু, খবর শুনে মা'রা গেলেন বাবা
১ সেপ্টেম্বর প্রতিষ্ঠাবার্ষিকীতে সিলেট আসছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ
নারীশিক্ষা ও নারীর ক্ষমতায়নে গুরুত্ব দিতে হবে- সিসিক প্রশাসক
১৭ দিন অফিসে অনুপস্থিত যুবউন্নয়ন কর্মকর্তা, সেবা না পেয়ে ভোগান্তিতে মানুষ
মন্ত্রী-হুইপদের জেলাভিত্তিক দায়িত্ব বণ্টন নিয়ে প্রশ্ন, হাইকোর্টে রিট
গরমে পু'ড়ছে সিলেট, মিলেছে বৃষ্টির বার্তা