সুনামগঞ্জে গৃহবধূর র হ স্য জ ন ক মৃ ত্যু, স্বামী-শ্বশুর আ ট ক
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৮:৪০ অপরাহ্ন

সুনামগঞ্জে গৃহবধূর র হ স্য জ ন ক মৃ ত্যু, স্বামী-শ্বশুর আ ট ক

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২৬/০১/২০২৫ ০৪:২৬:৩৮ পূর্বাহ্ন

সুনামগঞ্জে গৃহবধূর র হ স্য জ ন ক মৃ ত্যু, স্বামী-শ্বশুর আ ট ক

ছবি : সংগৃহীত


সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলায় রাজিয়া বেগম (২২) নামে এক গৃহবধূর রহস্যজনক মৃত্যু হয়েছে। রোববার (২৬ জানুয়ারি) সকালে উপজেলার পাথারিয়া ইউনিয়নের উত্তর গাজীনগর গ্রাম থেকে তার মরদেহ করেছে পুলিশ। তিনি ওই গ্রামের বাসিন্দা আজিজুল মিয়ার স্ত্রী।

নিহতের শ্বশুরবাড়ির পক্ষ থেকে এটি আত্মহত্যা বলে দাবি করা হলেও পরিবারের অভিযোগ, এটি পরিকল্পিত হত্যাকাণ্ড। তাদের অভিযোগের ভিত্তিতে রাজিয়ার স্বামী আজিজুল মিয়া এবং শ্বশুর আব্দুর রহিমকে পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার গভীর রাতে রাজিয়া বসতঘরের বাঁশের তীরের সঙ্গে রশি দিয়ে ফাঁস নেন বলে তার শ্বশুরবাড়ির লোকজন দাবি করেছেন। 

রাজিয়ার স্বামী আজিজুল মিয়া জানান, তিনি ফাঁসির দড়ি খুলে তাকে হাসপাতালে নিয়ে যাওয়ার চেষ্টা করেছিলেন। পথে রাজিয়া মারা যান। নিহতের মা ও ভাইয়ের দাবি- তাদের মেয়েকে নির্যাতন করে মারা হয়েছে।

শান্তিগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকরাম আলী বিষয়টি নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরি করেছে। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ সুনামগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এটি হত্যা নাকি আত্মহত্যা সেটি জানার জন্য গৃহবধূর স্বামী ও শ্বশুরকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।

জৈন্তাবার্তা / জারা



শীর্ষ সংবাদ:

সিলেট বিভাগে পৃথক অভিযানে ভা/রতীয় পণ্য, বিদেশি ম/দ ও গাঁ/জা উদ্ধার, গ্রে/প্তার ৩
সিলেটে আইডিইবির প্রতিষ্ঠাবার্ষিকী ও গণপ্রকৌশল দিবস উদযাপন
সিলেটে ইসকনের অন্নকূট মহোৎসব, ১২০০ পদের নিরামিষ খাবারের আয়োজন
বিয়ানীবাজার-সিলেট সড়ক অবরোধের ভিডিও ফেসবুকে, তদন্তে পুলিশ
আওয়ামী লীগ নেতাকে ছি/নিয়ে নিলেন নেতা-কর্মীরা, আ/টক ৩
এক রাতে পাঁচ জেলায় আট গাড়িতে আ/গুন, একজনের মৃ/ত্যু
সিলেটে বৃষ্টির আভাস, কমবে তাপমাত্রা
সীমিত আয় দিয়েই ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়নে কাজ করছি: কাইয়ুম চৌধুরী
জৈন্তাপুরে পুলিশের গাড়ি আটকে আওয়ামী লীগ নেতাকে ছি/নিয়ে নিল স্থানীয়রা
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতা জমে উঠেছে