এবার এ ম পি পদ ছাড়ার চা পে পড়লেন টি উ লি প সি দ্দি ক
সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ০৮:০৮ PM

এবার এ ম পি পদ ছাড়ার চা পে পড়লেন টি উ লি প সি দ্দি ক

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২৭/০১/২০২৫ ১০:০৬:৫৩ AM

 এবার এ ম পি পদ ছাড়ার চা পে পড়লেন টি উ লি প সি দ্দি ক

ছবি : ফাইল ফটো


টিউলিপ সিদ্দিককে সবাই ভালো মনে করলেও, তিনি এমনটা নয় বলে মন্তব্য করেছেন যুক্তরাজ্যের বিরোধী দলের নেতা ডেভিড ডগলাস। দুর্নীতির অভিযোগের মুখে চলতি মাসের মাঝামাঝিতে সিটি মিনিস্টারের পদ ছাড়েন লেবার পার্টির এমপি টিউলিপ সিদ্দিক। এখন তার ওপর এমপির পদও ছাড়ার চাপ বাড়ছে।

 সংবাদমাদ্যম ডেইলি মেইল গতকাল রবিবার (২৬ জানুয়ারি) জানিয়েছে, বিরোধী দল টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে ক্যাম্পেইন শুরু করেছে। তারা দাবি করছে, তিনি যেন হ্যাম্পস্টেড অ্যান্ড হাইগেট আসনের এমপির পদও ছাড়েন। এ ব্যাপারে তারা পিটিশনও দায়ের করেছে।

 টিউলিপের পদত্যাগের দাবিতে লিফলেট বিতরণ করছে কনজারভেটিভ পার্টি। সেখানে বাংলাদেশের রুপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র থেকে ৩ দশমিক ৯ মিলিয়ন ডলার আত্মসাতের অভিযোগটি রয়েছে। তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগের ব্যাপারে কনজারভেটিভ নেতা ডগলাস বলেন, “টিউলিপ ছোট সুন্দর মেয়ে নয়, সবাই তাকে যা ভাবে।”

টিউলিপ সাবেক স্বৈরাচার প্রধানমন্ত্রী শেখ হাসিনার বোন শেখ রেহানার মেয়ে। অভিযোগ উঠেছে, হাসিনা ও তার পরিবার রুপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র থেকে বিলিয়ন বিলিয়ন ডলার লুট করেছে। যার সঙ্গে টিউলিপও জড়িত।

ব্রিটিশ নাগরিক টিউলিপ চাপে পড়েন যখন লন্ডনে তার একটি দামী ফ্ল্যাটের সন্ধান পাওয়া যায়। যেটি তাকে উপহার দিয়েছিল হাসিনা ঘনিষ্ঠ এক ব্যবসায়ী। কিন্তু তিনি এই ফ্ল্যাটের তথ্য গোপন করেন। ধারণা করা হয়, বিশেষ সুবিধা পাইয়ে দিতে টিউলিপ ঘুষ হিসেবে এই ফ্ল্যাট নিয়েছিলেন। এরপরই ব্যাপক চাপের মুখে পড়ে মন্ত্রিত্ব ছাড়তে বাধ্য হন তিনি।

টিউলিপ বর্তমান ব্রিটিশ প্রধানমন্ত্রী কেয়ার স্টারমারের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত। তিনি দুর্নীতির অভিযোগে পদত্যাগ করলেও; স্টারমার জানান, এতে তিনি ব্যথিত হয়েছেন। এমন বক্তব্য দেওয়ার পর স্টারমারও চাপে পড়েন।

জৈন্তাবার্তা / সুলতানা



শীর্ষ সংবাদ:

রায়নগরে তিন খু/ন: ইম্পালস টাওয়ারের জমি নিয়ে বি/রোধ ত/দন্তের দাবি
দুই আসামির ডো.প টেস্টে মা/দক মেলেনি
সুনামগঞ্জে সাড়ে ৩ কোটি টাকার ভা'রতীয় শাড়ি জ'ব্দ
সিলেটে হা'ম পরিস্থিতির অবনতি, হাসপাতালে বাড়ছে রো'গীর চাপ
জকিগঞ্জে বিদ্যুৎস্পৃ'ষ্টে ছেলের মৃ'ত্যু, খবর শুনে মা'রা গেলেন বাবা
১ সেপ্টেম্বর প্রতিষ্ঠাবার্ষিকীতে সিলেট আসছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ
নারীশিক্ষা ও নারীর ক্ষমতায়নে গুরুত্ব দিতে হবে- সিসিক প্রশাসক
১৭ দিন অফিসে অনুপস্থিত যুবউন্নয়ন কর্মকর্তা, সেবা না পেয়ে ভোগান্তিতে মানুষ
মন্ত্রী-হুইপদের জেলাভিত্তিক দায়িত্ব বণ্টন নিয়ে প্রশ্ন, হাইকোর্টে রিট
গরমে পু'ড়ছে সিলেট, মিলেছে বৃষ্টির বার্তা