ফি লি স্তি নে র পক্ষে আ*ন্দোলনকারীদের ফেরত পাঠাবে যুক্তরাষ্ট্র
সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ০৬:৫৫ PM

ফি লি স্তি নে র পক্ষে আ*ন্দোলনকারীদের ফেরত পাঠাবে যুক্তরাষ্ট্র

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২৯/০১/২০২৫ ১১:০০:৫৯ AM

ফি লি স্তি নে র পক্ষে আ*ন্দোলনকারীদের ফেরত পাঠাবে যুক্তরাষ্ট্র

ফাইল ছবি


ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় দীর্ঘ ১৫ মাস বর্বরতা চালিয়েছে দখলদার ইসরায়েল। তাদের এই বর্বরতার বিপক্ষে অবস্থান নিয়ে বিশ্বব্যাপী আন্দোলন হয়েছে। এরমধ্যে ছিল যুক্তরাষ্ট্রও। সেখানে সাধারণ মানুষ থেকে শুরু করে শিক্ষার্থী— সবাই আন্দোলনে যোগ দিয়েছিলেন। বিশেষ করে দেশটির বড় বড় বিশ্ববিদ্যালয়গুলোতে এ নিয়ে ব্যাপক বিক্ষোভ হয়।

যেসব প্রবাসী ও বিদেশি শিক্ষার্থী ফিলিস্তিনিদের পক্ষে এসব সভা-সমাবেশে যোগ দিয়েছিলেন, তাদের নিজ দেশে ফেরত পাঠাতে যাচ্ছে যুক্তরাষ্ট্র। এ নিয়ে আজ বুধবার (২৯ জানুয়ারি) একটি নির্বাহী আদেশ জারি করবেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

প্রেসিডেন্টের দপ্তর হোয়াইট হাউজ এ ব্যাপারে বলেছে, “প্রেসিডেন্ট ট্রাম্প ইহুদিবিদ্বেষের বিরুদ্ধে লড়াই এবং প্রবাসী ও বিদেশি শিক্ষার্থী যারা ফিলিস্তিনপন্থি আন্দোলনে যোগ দিয়েছিলেন তাদের ফেরত পাঠানোর নির্দেশনা দিয়ে নির্বাহী আদেশ জারি করবেন।”

এই আদেশের একটি খসড়ায় দেখা গেছে, ট্রাম্প বিচারবিভাগকে নির্দেশ দেবেন— মার্কিন ইহুদিদের বিরুদ্ধে সন্ত্রাসীমূলক হুমকি, অগ্নিসংযোগ, ভাঙচুর ও সহিংসতাকারীদের জন্য কঠোর শাস্তি দেওয়া হয়।

খসড়ায় ট্রাম্প প্রবাসী ও বিদেশি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেছেন, “সে সকল প্রবাসীদের বলছি, আপনারা যারা জিহাদপন্থি (ফিলিস্তিন) আন্দোলনে যোগ দিয়েছিলেন, আমরা আপনাদের নজরদারিতে রেখেছি। আমরা আপনাদের খুঁজে বের করব এবং নিজ দেশে ফেরত পাঠাব। এছাড়া ক্যাম্পাসে হামাসের প্রতি সহানুভূতি দেখানো সকল বিদেশি শিক্ষার্থীর ভিসা দ্রুত সময়ের মধ্যে বাতিল করব। ক্যাম্পাসগুলোর আন্দোলন উগ্রবাদীদের দ্বারা জর্জরিত হয়ে পড়েছিল।”

ট্রাম্প এমন দাবি করলেও গত মে মাসে প্রকাশিত এক প্রতিবেদনে দেখা যায়, যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয় ও কলেজের ক্যাম্পাসে যেসব ফিলিস্তিনপন্থি আন্দোলন হয়েছে তার ৯৭ শতাংশই শান্তিপূর্ণ ছিল।

অনেক আন্দোলনকারী বলেছেন, ইসরায়েলের সমালোচনা ও ইহুদিবিদ্বেষকে একইভাবে প্রচার করা একটি কূট কৌশল। এরমাধ্যমে মূলত স্বাধীন ফিলিস্তিনপন্থিদের মুখ বন্ধ করার চেষ্টা করা হয়।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

রায়নগরে তিন খু/ন: ইম্পালস টাওয়ারের জমি নিয়ে বি/রোধ ত/দন্তের দাবি
দুই আসামির ডো.প টেস্টে মা/দক মেলেনি
সুনামগঞ্জে সাড়ে ৩ কোটি টাকার ভা'রতীয় শাড়ি জ'ব্দ
সিলেটে হা'ম পরিস্থিতির অবনতি, হাসপাতালে বাড়ছে রো'গীর চাপ
জকিগঞ্জে বিদ্যুৎস্পৃ'ষ্টে ছেলের মৃ'ত্যু, খবর শুনে মা'রা গেলেন বাবা
১ সেপ্টেম্বর প্রতিষ্ঠাবার্ষিকীতে সিলেট আসছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ
নারীশিক্ষা ও নারীর ক্ষমতায়নে গুরুত্ব দিতে হবে- সিসিক প্রশাসক
১৭ দিন অফিসে অনুপস্থিত যুবউন্নয়ন কর্মকর্তা, সেবা না পেয়ে ভোগান্তিতে মানুষ
মন্ত্রী-হুইপদের জেলাভিত্তিক দায়িত্ব বণ্টন নিয়ে প্রশ্ন, হাইকোর্টে রিট
গরমে পু'ড়ছে সিলেট, মিলেছে বৃষ্টির বার্তা