নির্ধারিত জায়গায় সুবিপ্রবি ক্যাম্পাস দ্রুত স্থাপনের দাবি
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৮:৩০ অপরাহ্ন

নির্ধারিত জায়গায় সুবিপ্রবি ক্যাম্পাস দ্রুত স্থাপনের দাবি

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ৩১/০১/২০২৫ ০৭:৩৮:৪৩ পূর্বাহ্ন

নির্ধারিত জায়গায় সুবিপ্রবি ক্যাম্পাস দ্রুত স্থাপনের দাবি

ফাইল ছবি


সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (সুবিপ্রবি) নির্ধারিত জায়গায় দ্রুত ক্যাম্পাস স্থাপনের লক্ষে শান্তিগঞ্জে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৩১ জানুয়ারি) সকালে সুনামগঞ্জ জেলার সাধারণ শিক্ষার্থীদের আয়োজনে উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের হলরুমে সর্বসাধারণের অংশগ্রহণে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন- শান্তিগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য ফারুক আহমদ, কেন্দ্রীয় যুবদলের সাবেক সহ-সভাপতি ও জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য আনসার উদ্দিন, কেন্দ্রীয় জমিয়তের প্রচার সম্পাদক সম্পাদক সৈয়দ তালহা আলম, শান্তিগঞ্জ উপজেলা জামায়াতের আমির হাফেজ আবু খালেদ, অবসরপ্রাপ্ত শিক্ষক রাধিকা রঞ্জন তালুকদার ও শিক্ষার্থী হাম্মাদ আযাদ রাহিম।

এসময় উপস্থিত ছিলেন- সুনামগঞ্জ জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য নুর আলী, বিএনপি নেতা ইরান উদ্দিন, উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি ইলিয়াস মিয়া, সিরাজ মিয়া, মহির উদ্দিন মহির, লুৎফর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক আবুল কালাম, উপজেলা জামায়াতের সেক্রেটারি মাস্টার দিলোয়ার হোসেন, উপজেলা জমিয়তে- সাধারণ সম্পাদক এম আব্দুল হাফিজ, জামায়াতের সহ-সেক্রেটারি আসাদুজ্জামান আসাদ, উপজেলা জমিয়তের সাংগঠনিক সম্পাদক হাফিজ হোসাইন আহমদ, উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সাধারণ সম্পাদক মামুন আহমদ, সেচ্ছাসেবকদল নেতা শুয়েব আহমদ, যুবদল নেতা সৈয়দ আলম,  উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক-৮ ইউপি সদস্য লিটন মিয়া প্রমুখ।

এসময় উপজেলার বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক, বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ ও  বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের জন্য যে জায়গা নির্ধারণ করা হয়েছে তা উপযুক্ত জায়গা৷ এটি জেলার ১২ টি উপজেলার জন্য অত্যন্ত সুবিধা জনক স্থান। আমরা চাই নির্ধারিত জায়গায় দ্রুত সুবিপ্রবির ক্যাম্পাস নির্মাণ কাজ শুরু হোক। এটা আমাদের প্রাণের দাবী। যারা এ স্থান নিয়ে দ্বিমত পোষণ করছেন আমরা আশাকরি তারাও আমাদের সাথে একমত হয়ে বিশ্ববিদ্যালয়ের কাজ এগিয়ে নিয়ে যেতে সহযোগিতা করবেন।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

সিলেট বিভাগে পৃথক অভিযানে ভা/রতীয় পণ্য, বিদেশি ম/দ ও গাঁ/জা উদ্ধার, গ্রে/প্তার ৩
সিলেটে আইডিইবির প্রতিষ্ঠাবার্ষিকী ও গণপ্রকৌশল দিবস উদযাপন
সিলেটে ইসকনের অন্নকূট মহোৎসব, ১২০০ পদের নিরামিষ খাবারের আয়োজন
বিয়ানীবাজার-সিলেট সড়ক অবরোধের ভিডিও ফেসবুকে, তদন্তে পুলিশ
আওয়ামী লীগ নেতাকে ছি/নিয়ে নিলেন নেতা-কর্মীরা, আ/টক ৩
এক রাতে পাঁচ জেলায় আট গাড়িতে আ/গুন, একজনের মৃ/ত্যু
সিলেটে বৃষ্টির আভাস, কমবে তাপমাত্রা
সীমিত আয় দিয়েই ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়নে কাজ করছি: কাইয়ুম চৌধুরী
জৈন্তাপুরে পুলিশের গাড়ি আটকে আওয়ামী লীগ নেতাকে ছি/নিয়ে নিল স্থানীয়রা
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতা জমে উঠেছে