ছাতকে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের অভিষেক অনুষ্ঠিত
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৮:৩২ অপরাহ্ন

ছাতকে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের অভিষেক অনুষ্ঠিত

সাকির আমিন, ছাতক প্রতিনিধি

প্রকাশিত: ৩১/০১/২০২৫ ১১:২৬:৩৫ পূর্বাহ্ন

ছাতকে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের অভিষেক অনুষ্ঠিত

ছবি: নিজস্ব


সুনামগঞ্জের ছাতকে  বাংলাদেশ  মফস্বল সাংবাদিক ফোরাম বিএমএসএফ) ছাতক উপজেলা কমিটি অভিষেক অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শুক্রবার (৩১ জানুয়ারী) বিকালে  শহরের তাহির প্লাজার অভিজাত রেস্টুরেন্টে অভিষেক অনুষ্ঠান সম্পন্ন হয়।

সংগঠনের সভাপতি মুশাহিদ আলীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জাকারিয়া আহমদ'র পরিচালনায়  অনুষ্ঠিত অনুষ্ঠানে  প্রধান অতিথি হিসাবে ভার্চুয়ালী বক্তব্য রাখেন ছাতক উপজেলা নির্বাহী কর্মকর্তা তরিকুল ইসলাম। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন ছাতক প্রেসক্লাবের সভাপতি আলহাজ্ব গিয়াসউদ্দিন তালুকদার।

বিশেষ অতিথি বক্তব্য রাখেন গোবিন্দগঞ্জ আব্দুল হক স্মৃতি কলেজের অধ্যক্ষ মহি উদ্দিন,  ছাতক অনলাইন প্রেসক্লাবের সভাপতি সাকির আমিন,  প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আনেয়ার হোসেন রনি, সাংগঠনিক সম্পাদক কাজী রেজাউল করিম রেজা,  অর্থ সম্পাদক আতিকুর রহমান, ছাতক অনলাইন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক খালেদ আহমদ , মালেশিয়া প্রবাসী সমাজসেবক আব্দুল আউয়াল,চরমহল্লা উচ্চ বিদ্যালয়ের সহকারী সফিক আহমদ, নোয়াপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মাওলানা রেজ্জাদ আহমদ সহ প্রমূখ।

বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের ট্রাষ্টি বোর্ডের চেয়ারম্যান আহমেদ আবু জাফর কর্তৃক ২০ জানুয়ারী ২০২৫ ইং তারিখে এ ফোরামে অনুমোদন দেন।

অনুমোদনকৃত ১৭ সদস্য বিশিষ্ট পূর্নাঙ্গ কমিটি দায়িত্বশীলরা হলেন, সভাপতি মুশাহিদ আলী, সিনিয়র সহ সভাপতি সুলতান চৌধুরী, সহ-সভাপতি অজিত কুমার দাস ও আরিফুর রহমান মানিক, সাধারণ সম্পাদক মোহাম্মদ জাকারিয়া, যুগ্ম সাধারণ সম্পাদক ফজল উদ্দিন, আক্তার হুসেন ও হাকিম ফারুক আহমদ নুমান, সাংগঠনিক সম্পাদক তাজিদুল ইসলাম,কোষাধ্যক্ষ জুনেদ আহমদ রুনু, দপ্তর সম্পাদক মাহমুদুল ইসলাম মিছবাহ, প্রচার সম্পাদক রুবেল আহমদ, ক্রীড়া ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক পাপলু মিয়া,ধর্ম বিষয়ক সম্পাদক জানে আলম, নির্বাহী সদস্য খালেদ আহমদ, সদস্য রুমেল আহমদ ও শামিম আহমদ তালুকদার। কুরআন তেলাওয়াত ও মোনাজাত করেন সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক হাকিম ফারুক আহমদ নুমান। 

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

সিলেট বিভাগে পৃথক অভিযানে ভা/রতীয় পণ্য, বিদেশি ম/দ ও গাঁ/জা উদ্ধার, গ্রে/প্তার ৩
সিলেটে আইডিইবির প্রতিষ্ঠাবার্ষিকী ও গণপ্রকৌশল দিবস উদযাপন
সিলেটে ইসকনের অন্নকূট মহোৎসব, ১২০০ পদের নিরামিষ খাবারের আয়োজন
বিয়ানীবাজার-সিলেট সড়ক অবরোধের ভিডিও ফেসবুকে, তদন্তে পুলিশ
আওয়ামী লীগ নেতাকে ছি/নিয়ে নিলেন নেতা-কর্মীরা, আ/টক ৩
এক রাতে পাঁচ জেলায় আট গাড়িতে আ/গুন, একজনের মৃ/ত্যু
সিলেটে বৃষ্টির আভাস, কমবে তাপমাত্রা
সীমিত আয় দিয়েই ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়নে কাজ করছি: কাইয়ুম চৌধুরী
জৈন্তাপুরে পুলিশের গাড়ি আটকে আওয়ামী লীগ নেতাকে ছি/নিয়ে নিল স্থানীয়রা
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতা জমে উঠেছে