বাংলাদেশ বিমান একটি অথর্ব প্রতিষ্ঠান : পরিকল্পনা উপদেষ্টা
বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০২:২৯ অপরাহ্ন

বাংলাদেশ বিমান একটি অথর্ব প্রতিষ্ঠান : পরিকল্পনা উপদেষ্টা

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৩/০২/২০২৫ ০৫:২০:৪৭ পূর্বাহ্ন

বাংলাদেশ বিমান একটি অথর্ব প্রতিষ্ঠান : পরিকল্পনা উপদেষ্টা

ফাইল ছবি


পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদ বলেছেন, বাংলাদেশ বিমান একটি অথর্ব প্রতিষ্ঠান। তিনি বলেন, এটিকে কিভাবে বাণিজ্যিকভাবে লাভবান এবং আধুনিকায়ন করা যায় সেটা নিয়ে কাজ করতে হবে। এজন্য প্রয়োজনে বিদেশ থেকে কোনো এক্সপার্টকে এনে ব্যবস্থাপনা পরিচালক (এমডি) বানাতে হবে।

সোমবার (৩ ফেব্রুয়ারি) রাজধানীর শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে টাস্কফোর্স কমিটির সংবাদ সম্মেলনে এসব কথা বলেন উপদেষ্টা।

উপদেষ্টা বলেন, লোকসান কমাতে বিমানকে দুইভাগ করে একভাগ বিদেশি সংস্থাকে দিয়ে পরিচালনা করা হবে এবং অন্যভাগ বিমানের মাধ্যমে পরিচালনা করার পরামর্শ দেওয়া হয়েছে টাস্কফোর্স কমিটির প্রতিবেদনে। সমান সুযোগ সুবিধা পাবে দুই সংস্থাই। এরপর দেখব কোন সংস্থা ভালো করেছে।

জৈন্তাবার্তা / মনোয়ার