যু ব লী গ নেতা গ্রে প্তা র
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৮:৩২ অপরাহ্ন

যু ব লী গ নেতা গ্রে প্তা র

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৪/০২/২০২৫ ১২:২৯:৩১ অপরাহ্ন

যু ব লী গ নেতা গ্রে প্তা র

ছবি : সংগৃহীত


সুনামগঞ্জের দোয়ারবাজার থানায় দায়েরকৃত নাশকতা মামলায় যুবলীগ নেতা কৃপা সিন্ধু রায় ভানু (৫২) গ্রেপ্তার করেছে দোয়ারাবাজার থানা পুলিশ। ভানু দোয়ারাবাজার উপজেলার আমবাড়ী বাসিন্দা এবং উপজেলা যুবলীগের আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য।

জেলা পুলিশের মিডিয়া সেল সূত্রে জানাযায়, রবিবার (২ ফেব্রুয়ারি) গভীর রাতে দোয়ারাবাজার থানার এস আই মোহন রায়ের নেতৃত্বে পুলিশের একটি বিশেষ দল উপজেলার আমবাড়ী বাজারে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। 

দোয়ারাবাজার থানার ওসি মো. জাহিদুল হক বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন, আদালতের মাধ্যমে তাকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মো. জাকির হোসাইন জানিয়েছেন, গেল বছরের ২ নভেম্বর দোয়ারবাজার থানায় বিশেষ ক্ষমতা আইনে দায়েরকৃত একটি মামলার তদন্তে প্রাথমিকভাবে তার সংশ্লিষ্টতার অভিযোগ প্রমাণিত হওয়ায় তাকে গ্রেপ্তার করা হয়েছে।

জৈন্তাবার্তা / সুলতানা



শীর্ষ সংবাদ:

সিলেট বিভাগে পৃথক অভিযানে ভা/রতীয় পণ্য, বিদেশি ম/দ ও গাঁ/জা উদ্ধার, গ্রে/প্তার ৩
সিলেটে আইডিইবির প্রতিষ্ঠাবার্ষিকী ও গণপ্রকৌশল দিবস উদযাপন
সিলেটে ইসকনের অন্নকূট মহোৎসব, ১২০০ পদের নিরামিষ খাবারের আয়োজন
বিয়ানীবাজার-সিলেট সড়ক অবরোধের ভিডিও ফেসবুকে, তদন্তে পুলিশ
আওয়ামী লীগ নেতাকে ছি/নিয়ে নিলেন নেতা-কর্মীরা, আ/টক ৩
এক রাতে পাঁচ জেলায় আট গাড়িতে আ/গুন, একজনের মৃ/ত্যু
সিলেটে বৃষ্টির আভাস, কমবে তাপমাত্রা
সীমিত আয় দিয়েই ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়নে কাজ করছি: কাইয়ুম চৌধুরী
জৈন্তাপুরে পুলিশের গাড়ি আটকে আওয়ামী লীগ নেতাকে ছি/নিয়ে নিল স্থানীয়রা
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতা জমে উঠেছে