সুনামগঞ্জে ট্রাকচালককে আটক করতে গিয়ে তো পে র মুখে সহকারী কমিশনার
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৮:২৯ অপরাহ্ন

সুনামগঞ্জে ট্রাকচালককে আটক করতে গিয়ে তো পে র মুখে সহকারী কমিশনার

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৪/০২/২০২৫ ০৫:১২:২৩ পূর্বাহ্ন

সুনামগঞ্জে ট্রাকচালককে আটক করতে গিয়ে তো পে র মুখে সহকারী কমিশনার

ফাইল ছবি


সুনামগঞ্জে এক ট্রাকচালককে আটক করতে গিয়ে শ্রমিকদের তোপের মুখে পড়ে ঘটনাস্থল ছাড়তে বাধ্য হয়েছেন সুনামগঞ্জ সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মো. ইসমাইল রহমান। মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) দুপুরে সুনামগঞ্জ পৌর শহরের নতুন বাসস্টেশন এলাকায় এ ঘটনা ঘটে।

সরেজমিনে দেখা যায়, সদর উপজেলার বাহাদুরপুর এলাকার মায়না মিয়ার রেকর্ডকৃত জায়গা থেকে উত্তোলিত মাটি মল্লিকপুর কবরস্থানে নিয়ে আসা হয়। এ সময় সহকারী কমিশনার ওই ট্রাকচালককে আটক করতে গেলে তিনি ট্রাক রেখেই পালিয়ে যান। পরে অন্যান্য ট্রাকচালক ও শ্রমিক নেতারা একত্রিত হয়ে প্রতিবাদ জানান এবং সড়ক অবরোধ করেন।

শ্রমিক নেতাদের অভিযোগ, সদর উপজেলার সহকারী কমিশনার নিয়মিত হয়রানি করেন এবং প্রতি সপ্তাহে ২ লাখ ৫০ হাজার টাকা চাঁদা দাবি করা হয়। তবে তারা স্পষ্ট করেননি কেন এবং কীভাবে এই অর্থ দেওয়া করা হয়।

জেলা ট্রাক শ্রমিক ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক আব্দুল জাহান বলেন, সদর উপজেলার বিভিন্ন স্থানে আমাদের ৭০টি ট্রাক মাটি পরিবহন করে। ঠিকাদারের মাধ্যমে এসব কাজ হয়। কিন্তু অহেতুক আমাদের হয়রানি করা হয়, যার ফলে ঠিকাদারদের মাধ্যমে প্রতি সপ্তাহে ২ লাখ ৫০ হাজার টাকা চাঁদা দিতে হয়।

অন্যদিকে সুনামগঞ্জ সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মো. ইসমাইল রহমান জানান, তিনি কোনো চাঁদা নেননি। তবে তার কার্যালয়ের কেউ চাঁদা নিয়ে থাকলে লিখিত অভিযোগ দিলে ব্যবস্থা নেওয়া হবে। 

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

সিলেট বিভাগে পৃথক অভিযানে ভা/রতীয় পণ্য, বিদেশি ম/দ ও গাঁ/জা উদ্ধার, গ্রে/প্তার ৩
সিলেটে আইডিইবির প্রতিষ্ঠাবার্ষিকী ও গণপ্রকৌশল দিবস উদযাপন
সিলেটে ইসকনের অন্নকূট মহোৎসব, ১২০০ পদের নিরামিষ খাবারের আয়োজন
বিয়ানীবাজার-সিলেট সড়ক অবরোধের ভিডিও ফেসবুকে, তদন্তে পুলিশ
আওয়ামী লীগ নেতাকে ছি/নিয়ে নিলেন নেতা-কর্মীরা, আ/টক ৩
এক রাতে পাঁচ জেলায় আট গাড়িতে আ/গুন, একজনের মৃ/ত্যু
সিলেটে বৃষ্টির আভাস, কমবে তাপমাত্রা
সীমিত আয় দিয়েই ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়নে কাজ করছি: কাইয়ুম চৌধুরী
জৈন্তাপুরে পুলিশের গাড়ি আটকে আওয়ামী লীগ নেতাকে ছি/নিয়ে নিল স্থানীয়রা
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতা জমে উঠেছে