বিচারবিভাগ ও জনপ্রশাসন সং*স্কার ক*মিশনের প্রতিবেদন হস্তান্তর
বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০২:২৮ অপরাহ্ন

বিচারবিভাগ ও জনপ্রশাসন সং*স্কার ক*মিশনের প্রতিবেদন হস্তান্তর

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৫/০২/২০২৫ ০২:০৩:০৩ পূর্বাহ্ন

বিচারবিভাগ ও জনপ্রশাসন সং*স্কার ক*মিশনের প্রতিবেদন হস্তান্তর

ছবি সংগৃহীত


প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের কাছে বিচারবিভাগ ও জনপ্রশাসন সংস্কার কমিশনের প্রতিবেদন হস্তান্তর করা হয়েছে। বুধবার ( ৫ ফেব্রুয়ারি) দুপুর ১টার দিকে এ দুই সংস্কার কমিশনের প্রতিবেদন হস্তান্তর করা হয়।  

রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় বিচারবিভাগ সংস্কার কমিশনের প্রধান সাবেক বিচারপতি শাহ আবু নাঈম মমিনুর রহমান ও জনপ্রশাসন সংস্কার কমিশনের প্রধান আব্দুল মুয়ীদ চৌধুরী প্রতিবেদনগুলো হস্তান্তর করেন।   

গত ৮ আগস্ট সরকার গঠন করার পর রাষ্ট্রের বিভিন্ন খাতের সংস্কারের জন্য ছয়টি কমিশন গঠন করা হয়। এর মধ্যে গত ১৫ জানুয়ারি নির্বাচন কমিশন, দুর্নীতি দমন কমিশন, পুলিশ এবং সংবিধান সংস্কারে গঠিত কমিশন প্রধান উপদেষ্টার কাছে রিপোর্ট জমা দেয়। 

জৈন্তা বার্তা/আরআর