ডে*ঙ্গুতে আরও একজনের মৃ ত্যু
বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০৩:০৬ অপরাহ্ন

ডে*ঙ্গুতে আরও একজনের মৃ ত্যু

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৯/০২/২০২৫ ০৯:২৬:৪৩ পূর্বাহ্ন

ডে*ঙ্গুতে আরও একজনের মৃ ত্যু

ছবি : সংগৃহীত


এডিস মশাবাহিত রোগ ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় একজনের মৃত্যু হয়েছে। পাশাপাশি এই সময়ের মধ্যে আরও আটজন ডেঙ্গু জ্বর নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।

শনিবার (৮ ফেব্রুয়ারি) সন্ধ্যায় স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদনে বলা হয়, শনিবার সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্তদের মধ্যে ৬ জন ঢাকা মহানগরের হাসপাতালগুলোতে ভর্তি হয়েছেন। এর বাইরে খুলনা ও ময়মনসিংহ বিভাগে একজন করে রোগী ভর্তি হয়েছেন।

চলতি বছরে এখন পর্যন্ত ১২৫৮ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন। এদের মধ্যে ১১ জন মারা গেছেন। মারা যাওয়াদের মধ্যে নয়জনই পুরুষ।

উল্লেখ্য, গত বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে এক লাখ এক হাজার ২১৪ জন হাসপাতালে ভর্তি হন। এদের মধ্যে মারা যান ৫৭৫ জন। মারা যাওয়াদের মধ্যে নারীদের সংখ্যাই বেশি ছিল।

জৈন্তাবার্তা / সুলতানা