‘বাংলাদেশে পা কি স্তা নে র সেনা-গোয়েন্দা আছে’
সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ১২:৪৮ PM

দাবি ভারতীয় সেনাপ্রধানের

‘বাংলাদেশে পা কি স্তা নে র সেনা-গোয়েন্দা আছে’

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২০/০২/২০২৫ ০৫:৫৪:২৮ AM

‘বাংলাদেশে পা কি স্তা নে র সেনা-গোয়েন্দা আছে’

ফাইল ছবি


বাংলাদেশে পাকিস্তানের সেনাবাহিনী ও গোয়েন্দা সংস্থা আইএসআইয়ের সদস্যরা এসেছেন বলে দাবি করেছেন ভারতের সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী। এমনকি এই সেনা ও গোয়েন্দারা বাংলাদেশ-ভারত সীমান্তবর্তী শিলিগুঁড়ি করিডরের কাছেও গিয়েছিলেন বলে দাবি তার। শিলিগুঁড়ি করিডরটি ‘চিকেন নেক’ হিসেবে পরিচিত। যেটি ভারতের উত্তরপূর্বাঞ্চলকে মূল ভূখণ্ডের সঙ্গে যুক্ত করেছে।

বার্তাসংস্থা এএনআইকে গতকাল বুধবার (১৯ ফেব্রুয়ারি) এক সাক্ষাৎকারে এমন কথা বলেন জেনারল উপেন্দ্র। সাংবাদিক তাকে প্রশ্ন করেন, সম্প্রতি ভারতের সীমান্তবর্তী ও চিকেন নেকের স্পর্শকাতর অঞ্চলে পাকিস্তানে সেনা ও গোয়েন্দারা গিয়েছিলেন। এ নিয়ে তিনি উদ্বিগ্ন কি না? জবাবে উপেন্দ্র বলেন, “আমি একটি আলাদা দেশের (পাকিস্তান) ক্ষেত্রে ‘সন্ত্রাসবাদের কেন্দ্র’ শব্দটি ব্যবহার করেছি। যদি ওই দেশের মানুষরা, অন্য কোনো স্থানে যায় এবং সেটি আমাদের প্রতিবেশী হয়, এবং বিষয়টির সঙ্গে আমরা সংশ্লিষ্ট থাকি, তাহলে আমি এ নিয়ে উদ্বিগ্ন হব।”

ভারতীয় সেনাপ্রধান বলেছেন, বাংলাদেশের মাটি ব্যবহার করে পাকিস্তান যেন সন্ত্রাসী না পাঠাতে পারে, সেটি চাওয়া থাকবে তার। তিনি বলেন, “ওই (বাংলাদেশের) মাটি ব্যবহার করে তারা যেন ভারতে সন্ত্রাসীদের পাঠাতে না পারে।“

অপরদিকে বাংলাদেশের সেনাবাহিনীর সঙ্গে তাদের বেশ ভালো সম্পর্ক আছে বলে জানান তিনি। কিন্তু সরকারের সঙ্গে কেমন সম্পর্ক সেটি স্পষ্ট করেন এই ভারতীয় জেনারেল। তিনি বলেন, “যদি প্রশাসনের কথা বলেন, এ ক্ষেত্রে আমার অবস্থান হলো, যখন সেখানে কোনো নির্বাচিত সরকার থাকবে। তখন আমি বলতে পারব তাদের সঙ্গে আমাদের সম্পর্ক কেমন হওয়া উচিত।” “কিন্তু সামরিক দিক দিয়ে আমাদের সম্পর্ক বেশ শক্তিশালী। আমরা যখন খুশি তখনই তাদের সঙ্গে নোট আদান প্রদান করতে পারি। আর আমরা এটিই করছি।”

অপরদিকে কাশ্মির নিয়ে প্রশ্ন করা হলে ভারতীয় সেনাপ্রধান বলেন, পাকিস্তান কাশ্মির নিয়ে সবসসময় পড়ে থাকবে এবং কাশ্মির যে ভারতের অংশ তা মানবে না। এছাড়া পাকিস্তান শুধু ভারত বিদ্বেষই ছড়াবে বলে দাবি করেন তিনি।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

১ সেপ্টেম্বর প্রতিষ্ঠাবার্ষিকীতে সিলেট আসছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ
নারীশিক্ষা ও নারীর ক্ষমতায়নে গুরুত্ব দিতে হবে- সিসিক প্রশাসক
১৭ দিন অফিসে অনুপস্থিত যুবউন্নয়ন কর্মকর্তা, সেবা না পেয়ে ভোগান্তিতে মানুষ
মন্ত্রী-হুইপদের জেলাভিত্তিক দায়িত্ব বণ্টন নিয়ে প্রশ্ন, হাইকোর্টে রিট
গরমে পু'ড়ছে সিলেট, মিলেছে বৃষ্টির বার্তা
ধ্বং/সের দ্বারপ্রান্তে শতবর্ষী ঐতিহ্য জলসুখার গিরিষ বাবুর বাড়ি
২২৯ শিক্ষার্থীর জন্য ২ জন শিক্ষক, ব্যা/হত পাঠদান
পাঁচ লাখ টাকা দিয়েও বন্ধ হয়নি নি/র্যাত/ন, মুন্নীকে হ/ত্যার অভি/যোগ
আম্বরখানায় পার্কিং দ/খল করে দোকান, সিসিকের ভূমিকা নিয়ে প্রশ্ন
বাহুবলে প্র'তিপক্ষের হা'মলায় খামারি নি'হত