ট্রেনের ধা ক্কা য় ছয় হাতির মৃ*ত্যু
সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ১২:৪৮ PM

ট্রেনের ধা ক্কা য় ছয় হাতির মৃ*ত্যু

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২০/০২/২০২৫ ০৭:৩১:৫৬ AM

ট্রেনের ধা ক্কা য় ছয় হাতির মৃ*ত্যু

ফাইল ছবি


শ্রীলঙ্কায় ট্রেনের ধাক্কায় ছয় হাতির মর্মান্তিক মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) ভোরে ট্রেনটি প্রাণী অভয়ারণ্যের মধ্যে দিয়ে যাচ্ছিল। তখন এ ঘটনা ঘটে। সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, রাজধানী কলম্বোর পূর্ব দিকের হাবার্নায় হাতির পালকে ধাক্কা দেয় ট্রেনটি। এতে ট্রেনটিও লাইনচ্যুত হয়ে যায়। যদিও যাত্রীবাহী ট্রেনটির কোনো যাত্রীর ক্ষয়ক্ষতি হয়নি। তবে ছয়টি হাতির মৃত্যু হয়।

বার্তাসংস্থা এএফপিকে এক পুলিশ কর্মকর্তা জানিয়েছেন, এ ঘটনায় আহত হওয়া আরও দুটি হাতিকে চিকিৎসা দেওয়া হচ্ছে। তিনি বলেছেন, তাদের ইতিহাসে বন্যপ্রাণী সংশ্লিষ্ট এত বড় দুর্ঘটনা এর আগে কখনো ঘটেনি।

শ্রীলঙ্কায় প্রায়ই হাতির পালকে ট্রেনের ধাক্কা দেওয়ার ঘটনা ঘটে। এছাড়া দেশটিতে হাতির হামলায় বিশ্বের অন্যান্য দেশের তুলনায় সবচেয়ে বেশি মানুষের মৃত্যুও হয়। শুধুমাত্র গত বছর ১৭০ জনকে হত্যা করে হাতি। এছাড়া মানুষের হামলায় প্রাণ যায় প্রায় ৫০০টি হাতির। অপরদিকে বছরে ট্রেনের ধাক্কায় অন্তত ২০টি হাতির মৃত্যুর ঘটনা ঘটে।

বন উজাড় ও খাদ্য সংকটের কারণে হাতির পাল প্রায়ই মানুষের বাড়িঘরের কাছে চলে আসছে। এতে করে ঘটছে এসব প্রাণহানির ঘটনা। ট্রেনের ধাক্কায় হাতির মৃত্যু কমাতে ট্রেন চালকদের আরও সতর্ক হওয়ার পরামর্শ দেওয়া হয়। বিশেষ করে যখন বনের ভেতর ট্রেন যায় তখন বেশি করে হর্ন দিতে বলা হয় তাদের। যেন রেললাইনে থাকা হাতি সরে যেতে পারবে।

আজ যেখানে এমন মর্মান্তিক ঘটনা ঘটেছে, ২০১৮ সালেও একটি গর্ভবতী হাতি ও তার দুটি শাবক ট্রেনের ধাক্কায় প্রাণ হারায়। ওই সময় বড় একটি পালের সঙ্গে এই তিনটি হাতি রেললাইন পার হচ্ছিল।

বর্তমানে শ্রীলঙ্কায় প্রায় ৭ হাজার হাতি রয়েছে। দেশটির বৌদ্ধ ধর্মাবলম্বীরা হাতিকে পূজা করে। এছাড়া আইনিভাবেও হাতিকে সেখানে নিরাপত্তা দেওয়া হয়েছে। শ্রীলঙ্কায় যদি কেউ হাতি হত্যা করেন তাহলে তাকে কারাদণ্ড অথবা অর্থদণ্ড দেওয়ার বিধান রয়েছে।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

১ সেপ্টেম্বর প্রতিষ্ঠাবার্ষিকীতে সিলেট আসছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ
নারীশিক্ষা ও নারীর ক্ষমতায়নে গুরুত্ব দিতে হবে- সিসিক প্রশাসক
১৭ দিন অফিসে অনুপস্থিত যুবউন্নয়ন কর্মকর্তা, সেবা না পেয়ে ভোগান্তিতে মানুষ
মন্ত্রী-হুইপদের জেলাভিত্তিক দায়িত্ব বণ্টন নিয়ে প্রশ্ন, হাইকোর্টে রিট
গরমে পু'ড়ছে সিলেট, মিলেছে বৃষ্টির বার্তা
ধ্বং/সের দ্বারপ্রান্তে শতবর্ষী ঐতিহ্য জলসুখার গিরিষ বাবুর বাড়ি
২২৯ শিক্ষার্থীর জন্য ২ জন শিক্ষক, ব্যা/হত পাঠদান
পাঁচ লাখ টাকা দিয়েও বন্ধ হয়নি নি/র্যাত/ন, মুন্নীকে হ/ত্যার অভি/যোগ
আম্বরখানায় পার্কিং দ/খল করে দোকান, সিসিকের ভূমিকা নিয়ে প্রশ্ন
বাহুবলে প্র'তিপক্ষের হা'মলায় খামারি নি'হত