সাবেক আইজিপিসহ পুলিশের ১০৩ কর্মকর্তার পদক প্র*ত্যাহার
বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০৪:৫৬ অপরাহ্ন

সাবেক আইজিপিসহ পুলিশের ১০৩ কর্মকর্তার পদক প্র*ত্যাহার

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২৪/০২/২০২৫ ১২:৪৪:০০ অপরাহ্ন

সাবেক আইজিপিসহ পুলিশের ১০৩ কর্মকর্তার পদক প্র*ত্যাহার

প্রতীকী ছবি


২০১৮ সালের ৩০ ডিসেম্বর অনুষ্ঠিত দশম জাতীয় সংসদ নির্বাচনে প্রত্যক্ষভাবে জড়িত থাকায় সাবেক পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আব্দুল্লাহ আল-মামুনসহ বাংলাদেশ পুলিশের ১০৩ কর্মকর্তার পুলিশ পদক প্রত্যাহার করা হয়েছে। একইসঙ্গে এসব কর্মকর্তাদের পদক সংক্রান্ত গৃহীত যাবতীয় অর্থ ফেরত দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

সোমবার (২৪ ফেব্রুয়ারি) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।  

রাষ্ট্রপ্রতির আদেশক্রমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সহকারী সচিব তৌছিফ আহমেদ স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়েছে, ২০১৮ সালের ৩০ ডিসেম্বর অনুষ্ঠিত বিতর্কিত ১০ম জাতীয় সংসদ নির্বাচনে প্রত্যক্ষভাবে জড়িত ১০৩ জন কর্মকর্তার অনুকূলে প্রদানকৃত বাংলাদেশ পুলিশ পদক-২০১৮ এর বাংলাদেশ পুলিশ পদক (বিপিএম)/বাংলাদেশ পুলিশ পদক (বিপিএম-সেবা)/রাষ্ট্রপতির পুলিশ পদক (পিপিএম)/রাষ্ট্রপতির পুলিশ পদক (পিপিএম-সেবা) নির্দেশক্রমে প্রত্যাহার করা হলো।

জৈন্তা বার্তা/আরআর