ঈদে মিলতে পারে টানা ৯ দিনের ছুটি
বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০৪:৫৬ অপরাহ্ন

ঈদে মিলতে পারে টানা ৯ দিনের ছুটি

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২৫/০২/২০২৫ ০১:১৩:৪৯ পূর্বাহ্ন

ঈদে মিলতে পারে টানা ৯ দিনের ছুটি

প্রতীকী ছবি


এ বছর চাঁদ দেখার ওপর নির্ভর করে আগামী ৩১ মার্চ (সোমবার) দেশে পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হতে পারে। সে হিসাব অনুযায়ী সরকারি ছুটির তালিকা নির্ধারণ করা হয়েছে।

গত বছরের ১৭ অক্টোবর ঈদুল ফিতরে পাঁচ দিনের ছুটির অনুমোদন দেয় উপদেষ্টা পরিষদ। আগে এ ছুটি ছিল ৩ দিন। গত ২১ অক্টোবর ছুটির বিষয়ে প্রজ্ঞাপন জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয়। 

প্রজ্ঞাপন অনুযায়ী, ৩১ মার্চ (সোমবার) ঈদুল ফিতরের দিন সাধারণ ছুটি। ঈদের আগের দুই দিন ২৯ ও ৩০ মার্চ (শনি ও রবিবার) এবং ঈদের পরের দুই দিন ১ ও ২ এপ্রিল (মঙ্গলবার ও বুধবার) নির্বাহী আদেশে সরকারি ছুটি থাকবে। ২৮ মার্চ (শুক্রবার) সাপ্তাহিক ছুটি। এ হিসাবে সব মিলিয়ে টানা ৬ দিন ছুটি পাবেন সরকারি চাকরিজীবীরা। হিসাব অনুযায়ী বৃহস্পতিবার (৩ এপ্রিল) অফিস খোলার কথা।

তবে বৃহস্পতিবার ছুটি নিলে পরের দুই দিন ৪ ও ৫ এপ্রিল (শুক্র ও শনিবার) ছুটি। অর্থাৎ ৩ এপ্রিল ছুটি নিলে ৯ দিনের ছুটি উপভোগ করতে পারবেন সরকারি চাকরিজীবীরা।

জৈন্তা বার্তা/আরআর