নিজেরা হা*নাহা*নিতে লিপ্ত থাকলে দেশের স্বাধীনতা বি*পন্ন হবে : সেনাপ্রধান
বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০৪:৫৬ অপরাহ্ন

নিজেরা হা*নাহা*নিতে লিপ্ত থাকলে দেশের স্বাধীনতা বি*পন্ন হবে : সেনাপ্রধান

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২৫/০২/২০২৫ ০২:০৯:৪৮ পূর্বাহ্ন

নিজেরা হা*নাহা*নিতে লিপ্ত থাকলে দেশের স্বাধীনতা বি*পন্ন হবে : সেনাপ্রধান

ছবি সংগৃহীত


নিজেরা হানাহানিতে লিপ্ত থাকলে দেশের স্বাধীনতা বিপন্ন হবে, এমন সতর্কবাণী উচ্চারণ করেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার–উজ–জামান। সেই সঙ্গে সেনাবাহিনীকে সহায়তা করার আহ্বান জানিয়েছেন তিনি।

মঙ্গলবার রাজধানীর রাওয়া কনভেনশন হলে আয়োজিত ২০০৯ সালে পিলখানা হত্যাকাণ্ড নিয়ে বিশেষ অনুষ্ঠানে সেনাপ্রধান এ কথা বলেন।

জেনারেল ওয়াকার–উজ–জামান বলেন, ‘নিজেরা যদি হানাহানিতে লিপ্ত থাকেন, তাহলে দেশের স্বাধীনতা বিপন্ন হবে, সতর্ক করে দিলাম। সেনাবাহিনী আপনার জন্য কাজ করে, সেনাবাহিনীকে সাহায্য করেন, আমাদের আক্রমণ করবেন না।’

তিনি বলেন, ‘অন্য কোনো আকাঙ্ক্ষা নেই, আমরা দেশ ও জাতিকে সুন্দর জায়গায় রেখে সেনানিবাসে ফেরত আসতে চাই। নিজেরা হানাহানিতে ব্যস্ত বলেই অপরাধীরা সুবর্ণ সুযোগ হিসেবে দেখছে।’

সেনাপ্রধান বলেন, ‘অবশ্যই গণহত্যা এবং অপরাধের সঙ্গে যারা জড়িত তাদের বিচার হতে হবে, কিন্তু পুলিশ, র‍্যাব, ডিজিএফআই, এনএসআইয়ের মতো প্রতিষ্ঠানগুলোকে আন্ডারমাইন (অবমূল্যায়ন) করে দেশে শৃঙ্খলা রক্ষা সম্ভব নয়।’

তিনি বলেন, ‘আমরা বলেছিলাম ১৮ মাসের মধ্যে নির্বাচন হবে, সরকার সেদিকেই যেতে যাচ্ছে।’

পিলখানা হত্যাকাণ্ডের বিষয়ে সেনাপ্রধান বলেন, ‘পিলখানা হত্যাকাণ্ডের ব্যাপারে কোনো ইফ এবং বাট নেই। কোনো সেনাসদস্য করে নাই। যারা শাস্তি পেয়েছে তারা শাস্তি পাওয়ার যোগ্য। কোনো রাজনৈতিক ব্যক্তি জড়িত কি না, তা তদন্ত কমিশন বের করবে। বিষয়টিকে ভিন্ন খাতে প্রবাহিত করার চেষ্টা করছে কেউ কেউ। এটা ভালো হবে না।’

জৈন্তা বার্তা/আরআর