১৩ জেলায় নতুন পুলিশ সুপার
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ১১:২৩ অপরাহ্ন

১৩ জেলায় নতুন পুলিশ সুপার

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৩/০৬/২০২৩ ০৫:২২:৩০ পূর্বাহ্ন

১৩ জেলায় নতুন পুলিশ সুপার

পুলিশ


দেশের ১৩ জেলার পুলিশ সুপারকে (এসপি) বদলি করে নতুন কর্মস্থলে দায়িত্ব দেওয়া হয়েছে। নরসিংদী, নীলফামারী, নওগাঁ, শেরপুর, চাঁদপুর, গোপালগঞ্জ, মুন্সিগঞ্জ, কুষ্টিয়া, চাঁপাইনবাবগঞ্জ, খুলনা, পিরোজপুর, ভোলা ও শরীয়তপুরে নতুন এসপি দেওয়া হয়েছে।

মঙ্গলবার (১৩ জুন) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে এক প্রজ্ঞাপনে এ বদলি করা হয়। রাষ্ট্রপতির আদেশক্রমে প্রজ্ঞাপনের সই করেন উপ-সচিব সিরাজাম মুনিরা।

নতুন পুলিশ সুপাররা হলেন- নীলফামারী জেলার পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমানকে নরসিংদী জেলায়, ডিএমপির উপ-পুলিশ কমিশনার মো. গোলাম সবুরকে নীলফামারী জেলায়, শেরপুর জেলার জেলার পুলিশ সুপার মো. কামরুজ্জামানকে নওগাঁ জেলায়, এসবির পুলিশ সুপার মোনালিসা বেগমকে শেরপুর জেলায়, ভোলা জেলার পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলামকে চাঁদপুর জেলায়, ডিএমপির উপ-পুলিশ কমিশনার আল-বেলী আফিফাকে গোপালগঞ্জ জেলায় ও অ্যান্টি টেররিজম ইউনিটের পুলিশ সুপার মোহাম্মদ আসলাম খানকে মুন্সীগঞ্জ জেলায়।

এছাড়াও চাঁপাইনবাবগঞ্জ জেলার পুলিশ সুপার এ. এইচ. এম. আবদুর রকিবকে কুষ্টিয়া জেলায়, পুলিশ সদর দপ্তরের পুলিশ সুপার মো. সাইদুল হাসানকে চাঁপাইনবাবগঞ্জ জেলায়, পিরোজপুর জেলার পুলিশ সুপার মোহাম্মদ সাইদুর রহমানকে খুলনা জেলায়, স্পেশাল সিকিউরিটি অ্যান্ড প্রটেকশন ব্যাটালিয়ন-১ এর পুলিশ সুপার মোহাম্মদ শফিউর রহমানকে পিরোজপুর জেলায়, অ্যান্টি টেররিজম ইউনিটের পুলিশ সুপার মো. মাহিদুজ্জামানকে ভোলা জেলায় ও গাজীপুর মহানগরী পুলিশে বদলির আদেশপ্রাপ্ত উপ-পুলিশ কমিশনার মো. মাহবুবুল আলমকে শরীয়তপুর জেলায় নতুন পুলিশ সুপার হিসেবে বদলি করা হয়েছে।

জৈন্তাবার্তা/এমকে



শীর্ষ সংবাদ:

জনস্বার্থে নগরের সড়ক প্রশস্তকরণ ও উন্নয়নে সবাইকে এগিয়ে আসতে হবে: সিসিক প্রশাসক
সিলেটে প্রযুক্তি গ্রামে ৫২ জাতের ধানের প্রদর্শনী, আধুনিক কৃষির নতুন সম্ভাবনা
সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের ব্যাপক সংস্কার ও আধুনিকায়ন হবে
ভবন নির্মাণে অ/নিয়ম ঠেকাতে মাঠে সিউক
শেখ হাসিনাকে ফেরাতে ট্রাভেল পাস ইস্যু করা হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
মাধবপুরে বিদ্যুৎস্পৃ/ষ্ট হয়ে শ্রমিকের মৃ/ত্যু
সিলেট টেস্টে দারুণ শুরু বাংলাদেশের
সিলেটে ৯ লাখ ৮০ হাজার টাকার ভা/রতীয় কম্বলসহ আট/ক ২
সিসিক প্রশাসকের সঙ্গে সংসদ সদস্য মালেকের বিশেষ বৈঠক
বর্ধিত ওয়ার্ডগুলোর উন্নয়নে ২০৬ কোটি টাকার প্রকল্প পরিকল্পনাধীন: সিসিক প্রশাসক