যুক্তরাষ্ট্রের ভিসানীতি নিয়ে বিচলিত হওয়ার কিছু নেই: স্বরাষ্ট্রমন্ত্রী
শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ১২:০০ অপরাহ্ন

যুক্তরাষ্ট্রের ভিসানীতি নিয়ে বিচলিত হওয়ার কিছু নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২৭/০৯/২০২৩ ০৪:৪৩:০৯ পূর্বাহ্ন

যুক্তরাষ্ট্রের ভিসানীতি নিয়ে বিচলিত হওয়ার কিছু নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল


যুক্তরাষ্ট্রের ভিসানীতি প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, ভিসানীতিতে কোনো বাহিনী, দল কিংবা গোষ্ঠীর কথা যুক্তরাষ্ট্র উল্লেখ করেনি। তারা নিয়মিতভাবেই সবাইকে ভিসা দেন না। এটা তাদের নিজস্ব বিষয়ে। এ বিষয়ে আমাদের কিছু করার নেই।

বুধবার (২৭ সেপ্টেম্বর) দুপুরে নওগাঁর নিয়ামতপুর উপজেলার শিবপুর পুলিশ তদন্ত কেন্দ্র উদ্বোধন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন মন্ত্রী।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘যুক্তরাষ্ট্রের ভিসানীতি নিয়ে আমাদের বিচলিত হওয়ার কিছু নেই। এ নিয়ে সরকার কিংবা আইনশৃঙ্খলা বাহিনী কোনোভাবেই উদ্বিগ্ন নয়। বর্তমান সময় ও নির্বাচনকালীন আইনশৃঙ্খলা বাহিনী তাদের কার্যক্রম স্বাভাবিকভাবেই পরিচালনা করবে।

যুক্তরাষ্ট্রের ভিসানীতি প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, ভিসানীতিতে কোনো বাহিনী, দল কিংবা গোষ্ঠীর কথা যুক্তরাষ্ট্র উল্লেখ করেনি

তিনি আরও বলেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের সম্পর্কের কোনো ঘাটতি নেই। আগে যেমন ছিল এখনো তেমনই আছে। বিষয়টি নিয়ে একটি মহল বিভ্রান্তি সৃষ্টি করে দেশকে অস্থিতিশীল করে তুলছে।

এসময় খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার, সংসদ সদস্য শহিদুজ্জামানা সরকার, আনোয়ার হোসেন হেলাল, ছলিম উদ্দিন তরফদার, জেলা প্রশসাক গোলাম মওলা, পুলিশ সুপার মুহাম্মদ রাশিদুল হক উপস্থিত ছিলেন। পরে শিবপুর উচ্চ বিদ্যালয় মাঠে সুধী সমাবেশে বক্তব্য রাখবেন মন্ত্রী।

ডিডি



শীর্ষ সংবাদ:

জনস্বার্থে নগরের সড়ক প্রশস্তকরণ ও উন্নয়নে সবাইকে এগিয়ে আসতে হবে: সিসিক প্রশাসক
সিলেটে প্রযুক্তি গ্রামে ৫২ জাতের ধানের প্রদর্শনী, আধুনিক কৃষির নতুন সম্ভাবনা
সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের ব্যাপক সংস্কার ও আধুনিকায়ন হবে
ভবন নির্মাণে অ/নিয়ম ঠেকাতে মাঠে সিউক
শেখ হাসিনাকে ফেরাতে ট্রাভেল পাস ইস্যু করা হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
মাধবপুরে বিদ্যুৎস্পৃ/ষ্ট হয়ে শ্রমিকের মৃ/ত্যু
সিলেট টেস্টে দারুণ শুরু বাংলাদেশের
সিলেটে ৯ লাখ ৮০ হাজার টাকার ভা/রতীয় কম্বলসহ আট/ক ২
সিসিক প্রশাসকের সঙ্গে সংসদ সদস্য মালেকের বিশেষ বৈঠক
বর্ধিত ওয়ার্ডগুলোর উন্নয়নে ২০৬ কোটি টাকার প্রকল্প পরিকল্পনাধীন: সিসিক প্রশাসক