আজ বিশ্ব সুখ দিবস
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ১০:১৪ অপরাহ্ন

আজ বিশ্ব সুখ দিবস

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২০/০৩/২০২৫ ০৩:২৭:৩৯ পূর্বাহ্ন

আজ বিশ্ব সুখ দিবস

ফাইল ছবি


২০ মার্চ আন্তর্জাতিক সুখ দিবস। প্রতি বছর এই দিনে পৃথিবীর মানুষকে আরও সুখী করার লক্ষ্যে দিনটি পালিত হয়। এই দিনটিতে মানুষ কি কি করলে সুখী হতে পারে, সেগুলোর ওপর জোর দেওয়া হয়। বিশ্ব সুখ দিবসে প্রতিটি মানুষকে সুখী হতে উৎসাহিত করা হয়। ২০১২ সালে জাতিসংঘ ২০ মার্চকে আন্তর্জাতিক সুখ দিবস হিসেবে ঘোষণা করে। টেকসই উন্নয়ন ও বিশ্ব শান্তির প্রচারে সুখ ও কল্যাণের গুরুত্ব স্বীকার করে নিতেই পালিত হয় এই দিবসটি।

এই দিনটি যেভাবে উদযাপন করতে পারে

নিজের কথা ভাবুন: নিজের ভালো চিন্তা, ভালো অর্জন, ভালো সিদ্ধান্তগুলো নিয়ে ভাবুন। লক্ষ্য অর্জনে নিয়মিত চর্চা করুন। এক কথায় বলতে গেলে, নিজেকে নিখুঁত বানানোর চেষ্টা করার দরকার নেই। নিজের যা কিছু আছে, তাই নিয়ে সুখে থাকুন। নিজেকে জানুন, বুঝুন এবং কীভাবে নিজেকে এগিয়ে নেবেন সেই অনুযায়ী কাজ করুন। একটু একটু করে নিজের লক্ষ্যের দিকে এগিয়ে যাওয়া, যেকোনো মানুষকে সুখী করে তোলে।

সুখ ছড়িয়ে দিন: হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের একটা গবেষণায় বলা হয়েছে, সুখে থাকার জন্য আমাদের দরকার মানুষের সান্নিধ্য। সুখী হওয়ার জন্য আমাদের দরকার পরিবার আর বন্ধু মিলিয়ে চারপাশে সুন্দর একটা ‘সামাজিক সুস্থতা’ তৈরি করা।

বিশ্ব সুখ দিবসটি প্রথম ২০১৩ সালে পালিত হয়। এরপর থেকে দিবসটি বিশ্বব্যাপী একটি আন্দোলনে পরিণত হয়েছে। সুখ মানুষের মৌলিক অধিকার, এই বিশ্বাসের ওপর ভিত্তি করেই আন্তর্জাতিক সুখ দিবস পালিত হয়। 

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

সিলেটে প্রযুক্তি গ্রামে ৫২ জাতের ধানের প্রদর্শনী, আধুনিক কৃষির নতুন সম্ভাবনা
সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের ব্যাপক সংস্কার ও আধুনিকায়ন হবে
ভবন নির্মাণে অ/নিয়ম ঠেকাতে মাঠে সিউক
শেখ হাসিনাকে ফেরাতে ট্রাভেল পাস ইস্যু করা হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
মাধবপুরে বিদ্যুৎস্পৃ/ষ্ট হয়ে শ্রমিকের মৃ/ত্যু
সিলেট টেস্টে দারুণ শুরু বাংলাদেশের
সিলেটে ৯ লাখ ৮০ হাজার টাকার ভা/রতীয় কম্বলসহ আট/ক ২
সিসিক প্রশাসকের সঙ্গে সংসদ সদস্য মালেকের বিশেষ বৈঠক
বর্ধিত ওয়ার্ডগুলোর উন্নয়নে ২০৬ কোটি টাকার প্রকল্প পরিকল্পনাধীন: সিসিক প্রশাসক
ছাতক-গোবিন্দগঞ্জ সড়ক প্রসস্তকরণ কাজের শুরুতেই অনিয়মের অ*ভিযোগ