আ. লীগকে আমাদের লা শে র ওপর দিয়ে রাজনীতিতে আসতে হবে
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৩:৩৬ পূর্বাহ্ন

হেফাজতের সমাবেশে মামুনুল হক

আ. লীগকে আমাদের লা শে র ওপর দিয়ে রাজনীতিতে আসতে হবে

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২১/০৩/২০২৫ ০৪:১৭:০৬ পূর্বাহ্ন

আ. লীগকে আমাদের লা শে র ওপর দিয়ে রাজনীতিতে আসতে হবে

ছবি : সংগৃহীত


আওয়ামী লীগকে দেশের রাজনীতিতে আসতে হলে আমাদের লাশের ওপর দিয়ে আসতে হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব ও হেফাজতে ইসলাম বাংলাদেশের যুগ্ম মহাসচিব মামুনুল হক।

শুক্রবার (২১ মার্চ) বায়তুল মোকাররমের সামনে হেফাজতে ইসলাম আয়োজিত ফিলিস্তিনে গণহত্যা বিরোধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মামুনুল হক বলেন, ফিলিস্তিনে গণহত্যা বন্ধে আমরা জাতিসংঘের কাছ থেকে নিষেধাজ্ঞার দাবি জানাচ্ছি। মুসলিম রাষ্ট্রভিত্তিক সংগঠনগুলোকে বলতে চাই, ফিলিস্তিন রক্ষায় আপনারা উদাত্তভাবে এগিয়ে আসুন। তাদের সাহায্য করতে আমাদের দেশ থেকে মুজাহিদের দল গঠন করতে বাংলাদেশ সরকারের প্রতি আহবান জানাচ্ছি।

 মামুনুল বলেন, ফিলিস্তিনের পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি ভারতেও মুসলমানদের ওপর দমন পীড়ন চালানো হচ্ছে। সেখানে মুসলমানদের রক্ত নিয়ে হোলি খেলবার পায়তারা চলছে। আওরঙ্গজেবের সমাধিতে ভারত যদি কোনো আঘাত করে, তাহলে এ দেশের মানুষ তা মেনে নেবে না। ভারত ও ইসরায়েলের বিরুদ্ধে ব্যবস্থা নিতে সবাই এক করার উদ্যোগ গ্রহণে বাংলাদেশ সরকারকে আহবান জানাচ্ছি।

তিনি আরও বলেন, ইসরায়েলের বিরুদ্ধে বাংলাদেশের মনোভাব নরম করা যাবে না। বিগত ফ্যাসিস্ট সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতের নির্দেশে বাংলাদেশের পাসপোর্ট থেকে এক্সেপ্ট ইসরায়েল শব্দটি উঠিয়ে দিয়েছিল। বর্তমান সরকারের কাছে আহবান জানাচ্ছি, পাসপোর্টে আবার এক্সেপ্ট ইসরায়েল শব্দ পুনর্বহাল করতে হবে। 

তিনি বলেন, বিগত ফ্যাসিস্ট সরকার পিলখানা গণহত্যা থেকে শুরু করে শাপলা চত্বর, মোদীবিরোধী আন্দোলন, জুলাই অভ্যুথানে যে গণহত্যা চালিয়েছে, সেসবের বিচার ব্যাতিরেকে দেশের রাজনীতিতে আওয়ামী লীগ ও শেখ হাসিনার নাম নিশানা দেশের মানুষ বরদাস্ত করবে না। আওয়ামী লীগকে দেশের রাজনীতিতে আসতে হলে আমাদের লাশের ওপর দিয়ে আসতে হবে। আমরা আর কোনোও প্রতিহিংসার রাজনীতি চাই না। 

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

বই মানুষের চিন্তা ও মননকে সমৃদ্ধ করে: সিসিক প্রশাসক
বিশ্ববিদ্যালয় প্রিমিয়ার লিগের উদ্বোধন অনুষ্ঠানে সিসিক প্রশাসক
সিলেট রেঞ্জে শ্রেষ্ঠত্বের স্বীকৃতি পেলেন জৈন্তাপুর থানার এসআই উৎসব কর্মকার
সিলেট বিভাগে পৃথক অভিযানে ভা/রতীয় পণ্য, বিদেশি ম/দ ও গাঁ/জা উদ্ধার, গ্রে/প্তার ৩
সিলেটে আইডিইবির প্রতিষ্ঠাবার্ষিকী ও গণপ্রকৌশল দিবস উদযাপন
অসুস্থ মন্ত্রী আরিফুল হক চৌধুরীর বাসভবনে পররাষ্ট্র প্রতিমন্ত্রীসহ সিলেটের প্রতিনিধিদল
সিলেটে ইসকনের অন্নকূট মহোৎসব, ১২০০ পদের নিরামিষ খাবারের আয়োজন
বিয়ানীবাজার-সিলেট সড়ক অবরোধের ভিডিও ফেসবুকে, তদন্তে পুলিশ
আওয়ামী লীগ নেতাকে ছি/নিয়ে নিলেন নেতা-কর্মীরা, আ/টক ৩
এক রাতে পাঁচ জেলায় আট গাড়িতে আ/গুন, একজনের মৃ/ত্যু