ছবি : সংগৃহিত
সিলেট জেলা ট্রাক, পিকআপ, কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়ন-রেজি নম্বর- চট্ট-২১৫৯ এর আওতাধীন নিহত শ্রমিকদের পরিবারকে মৃত্যুকালীন ভাতা দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (২৮ সেপ্টেম্বর) সকালে নিহত ১২ জনের পরিবারের সদস্যদের হাতে এককালীন নগদ ৪০ হাজার টাকা করে মোট চার লাখ ৮০ হাজার টাকা তুলে দেওয়া হয়।
ভাতা প্রদান উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, সিলেট হাইওয়ে রিজিয়ন পুলিশ সুপার মো. শহিদ উল্লাহ্।
তিনি বলেন, ‘পরিবহন শ্রমিকরা হচ্ছে সমাজের সবচেয়ে অবহেলিত জনগোষ্ঠী। একজন পরিবহন শ্রমিকের মৃত্যুর সাথে সাথে একটি পরিবারের স্বপ্নের মৃত্যু ঘটে। তাদের পাশে কেউ এগিয়ে আসে না। শ্রমিক ইউনিয়নের এ ভাতা প্রদান একটি মাইল ফলক।’
পরিবহন শ্রমিকদের জন্য সরকারের আন্তরিকতার কথা উল্লেখ করে তিনি এসব অসহায় পরিবারের পাশে দাঁড়াতে সমাজের বিত্তবান মানুষদের এগিয়ে আসার আহ্বান জানান।
সিলেট জেলা ট্রাক, পিকআপ, কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের সভাপতি মো. দিলু মিয়ার সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক মো. মাছুম আহমদ লস্করের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন, সংগঠনের সাধারণ সম্পাদক মো. আব্দুল গফুর। বিশেষ অতিথির ছিলেন, জেলা ট্রাক, কাভার্ডভ্যান মালিক সমিতির ভারপ্রাপ্ত সভাপতি মুজিবুর রহমান, সাংগঠনিক সম্পাদক শাব্বীর আহমদ ফয়েজ।
আরও বক্তব্য দেন, ইউনিয়নের কার্যকরী সভাপতি মো. আব্দুস ছালাম, সহ-সভাপতি মো. শরিফ আহমদ, যুগ্ম সম্পাদক আহমদ আলী স্বপন, সহ-সম্পাদ মো. বিল্লাল মিয়া, প্রচার সম্পাদক মো. সামাদ রহমান, দপ্তর সম্পাদক মো. বিলাল উদ্দিন, কোষাধ্যক্ষ মো. জুলহাস হোসেন বাদল, সদস্য মো. আলী আহমদ আলী, মো. শফিক আলী, মো. আব্দুল মতিন, মো. লায়েছ মিয়া, মো. আব্দুল জলিল। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন সংগঠনের সদস্য সদস্য আলী আহমদ আলী।
SH




