ছবি : প্রতিনিধি
জৈন্তাপুরে জাতীয় কন্যা শিশু দিবস ২০২৩ উদযাপিত হয়েছে। এ উপলক্ষে জৈন্তাপুরে আলোচনা সভা ও অনুদানের চেক বিতরণ করেছে উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়।
সকাল ১১টায় জৈন্তাপুর উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জৈন্তাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা আল বশিরুল ইসলাম। উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা তাসলিমার সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য দেন, জৈন্তাপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি কামাল আহমদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জৈন্তাপুর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান পলিনা রহমান।
“বিনিয়োগে অগ্রাধিকার, কন্যাশিশুর অধিকার” এই প্রতিপাদ্যকে সামনে রেখে কন্যা শিশু দিবসের কর্মসূচির অংশ হিসেবে বিভিন্ন প্রতিষ্ঠান থেকে আগত নারী ও ছাত্রীদের অংশ গ্রহণে সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করা হয়।
অনুষ্ঠানে গান,কবিতা আবৃত্তি সহ বিভিন্ন ইভেন্টে অংশ নেয় মেয়েরা। অনুষ্ঠান শেষে প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের মধ্যে শুভেচ্ছা পুরস্কার ও সমিতির পক্ষ থেকে অনুদানের চেক বিতরণ করা হয়।
SH




