রমজানের শেষ মুহূর্তের আমল
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ১১:৪১ অপরাহ্ন

রমজানের শেষ মুহূর্তের আমল

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ৩০/০৩/২০২৫ ০৪:০৮:৪৪ পূর্বাহ্ন

রমজানের শেষ মুহূর্তের আমল

ছবি : সংগৃহীত


শেষ হতে চলেছে রহমত, মাগফেরাত, নাজাতের মাস রমজান। পবিত্র এই মাসের শেষ প্রান্তে দাঁড়িয়ে কিছু আমল ও করণীয় সবার জন্য গুরুত্বপূর্ণ, যা এই মাসকে করবে তাৎপর্যমন্ডিত এবং আল্লাহর রহমত লাভ করা সহজ হবে এর মাধ্যমে।

আমলের ভুল-ত্রুটির কারণে ক্ষমা প্রার্থনা

মানুষ প্রতি মুহূর্তে আল্লাহর সন্তুষ্টি অর্জনের চেষ্টা করে, আমল ইবাদত করে। তবে মানুষ ভুল মুক্ত নয়। তাই রমজানের ইবাদতের ক্ষেত্রে যেসব ভুল হয়ে যায়। এর জন্য আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করা উচিত। যতটুকু আমলের চেষ্টা করা হয়েছে আল্লাহ তায়ালা যেন তা কবুল করেন সেই দোয়া করা উচিত।

পুরো বছর ইবাদতে কাটানোর প্রতিজ্ঞা

রমজান ইবাদতের মাস এই মাসে যতটুকু সম্ভব ইবাদত পালন করা উচিত। এর বাইরে পুরো বছর আমল ইবাদতের প্রতিজ্ঞা করতে হবে। রমজান ছাড়াও বছরের অন্যান্য সময় আমল ইবাদত ফরজ। প্রতিদিন পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করা ফরজ। মানুষে সঙ্গে হাসি মুখে কথা বলা সুন্নত। এইগুলো নিয়মিত করতে হবে। রমজানেই এর প্রতিজ্ঞা করতে হবে।

সদকাতুল ফিতর আদায় করা

সামর্থ্যবান ব্যক্তির ওপর সদকাতুল ফিতর আদায় করা ওয়াজিব। ঈদুল ফিতরের চাঁদ দেখার পর সদকাতুল ফিতর আদায় করতে হয়। তবে রমজানেরও তা আদায় করা যায়।

আবদুল্লাহ ইবনে ওমর (রা.) বর্ণনা করেন, ‘রাসুল (সা.) স্বাধীন-দাস ছোট-বড় নারী-পুরুষ সব মুসলমানের জন্য গম বা খেজুরের এক সা (৩ কেজি ২৭০ গ্রাম) ফিতরা আবশ্যক করে দিয়েছেন এবং তা ঈদুল ফিতরের নামাজে যাওয়ার আগেই আদায় করার আদেশ দিয়েছেন।’ (বুখারি, হাদিস: ১৫০৩)

ঈদের রাতের ইবাদত

ঈদের রাতটি অত্যন্ত বরকতময় ও ফজিলতময়। অনেকেই এ রাতটি হেলায়-ফেলায় কাটিয়ে দেন। ফুকাহায়ে কেরাম দুই ঈদের রাতে জাগ্রত থাকাকে সুন্নত লিখেছেন। তাই এ রাতের বিশেষ কদর করা উচিত। এ রাতের গুরুত্ব ও ফজিলত অপরিসীম।

হজরত মুয়াজ ইবনে জাবাল (রা.) থেকে বর্ণিত হাদিসে আছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি পাঁচটি রাত (ইবাদতের মাধ্যমে) জাগ্রত থাকবে তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যায়। এক. জিলহজ মাসের ৮ তারিখের রাত, দুই. জিলহজ মাসের ৯ তারিখের রাত (আরাফাত দিবসের রাত), তিন. ঈদুল আজহার রাত, চার. ঈদুল ফিতরের রাত এবং পাঁচ. ১৫ শাবানের রাত। (আত তারগিব ওয়াত তারহিব লিল মুনজেরি: ২/৯৮, হাদিস : ১৬৫৬)।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

জনস্বার্থে নগরের সড়ক প্রশস্তকরণ ও উন্নয়নে সবাইকে এগিয়ে আসতে হবে: সিসিক প্রশাসক
সিলেটে প্রযুক্তি গ্রামে ৫২ জাতের ধানের প্রদর্শনী, আধুনিক কৃষির নতুন সম্ভাবনা
সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের ব্যাপক সংস্কার ও আধুনিকায়ন হবে
ভবন নির্মাণে অ/নিয়ম ঠেকাতে মাঠে সিউক
শেখ হাসিনাকে ফেরাতে ট্রাভেল পাস ইস্যু করা হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
মাধবপুরে বিদ্যুৎস্পৃ/ষ্ট হয়ে শ্রমিকের মৃ/ত্যু
সিলেট টেস্টে দারুণ শুরু বাংলাদেশের
সিলেটে ৯ লাখ ৮০ হাজার টাকার ভা/রতীয় কম্বলসহ আট/ক ২
সিসিক প্রশাসকের সঙ্গে সংসদ সদস্য মালেকের বিশেষ বৈঠক
বর্ধিত ওয়ার্ডগুলোর উন্নয়নে ২০৬ কোটি টাকার প্রকল্প পরিকল্পনাধীন: সিসিক প্রশাসক