আরেকদফা বাড়ল এলপিজির দাম
শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ১২:৩৪ অপরাহ্ন

আরেকদফা বাড়ল এলপিজির দাম

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০২/১০/২০২৩ ০৪:৩৩:০০ পূর্বাহ্ন

আরেকদফা বাড়ল এলপিজির দাম

১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল ৭৯ টাকা


তরল পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম আবারও বেড়েছে ৷ ১২ কেজি এলপিজির দাম অক্টোবর মাসের জন্য ১ হাজার ৩৬৩ টাকা নির্ধারণ করা হয়েছে যা সেপ্টেম্বর মাসের চেয়ে ৭৯ টাকা বেশি।

এছাড়া সাড়ে ৫ কেজি থেকে শুরু করে ৪৫ কেজি পর্যন্ত সব সিলিন্ডারের দাম বাড়ানো হয়েছে। বেড়েছে অটোগ্যাসের দামও। সোমবার সংবাদ সম্মেলনে নতুন দাম ঘোষণা করে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি।

নতুন দাম সন্ধ্যা ৬টা থেকে কার্যকর হবে। সেপ্টেম্বর মাসে ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ১৪৪ টাকা বাড়িয়ে ১ হাজার ২৮৪  টাকা নির্ধারণ করেছিল বিইআরসি। আগস্ট মাসে দাম ছিল ১১৪০ টাকা। জুলাইয়ে ছিল ৯৯৯ টাকা। 

বিইআরসি কার্যালয়ে সংবাদ সম্মেলনে জানানো হয়, প্রতি কেজি এলপিজির দাম ১১৩ টাকা ৬১ পয়সা ধরে এই দাম নির্ধারণ করা হয়েছে। 

অটোগ্যাসের দামও বাড়ল: গাড়িতে ব্যবহৃত এলপিজির (অটোগ্যাস) দাম ৫৮ টাকা ৮৭ পয়সা থেকে বাড়িয়ে ৬২ টাকা ৫৪ পয়সা নির্ধারণ করা হয়েছে। যা আগস্ট মাসে ছিল ৫২ টাকা ১৭ পয়সা এবং জুলাইয়ে ছিল ৪৬ টাকা ৪৯ পয়সা।

বিইআরসি জানায়, অক্টোবর মাসের জন্য সৌদি আরামকোর প্রোপেন ও বিউটেনের ঘোষিত সৌদি সিপি (কন্ট্রাক্ট প্রাইস) প্রতি মেট্রিক টনের দাম যথাক্রমে ৬০৯. ৭৫ মার্কিন ডলারে উঠেছে।

এদিকে বাসাবাড়িতে কেন্দ্রীয়ভাবে ব্যবহারের এলপিজির দামও বেড়েছে। রেটিকুলেটেড এলপিজি গ্যাসীয় অবস্থায় মাসে প্রতি লিটারের দাম শূন্য দশমিক ২২৯৪ পয়সা থেকে বাড়িয়ে শূন্য দশমিক ২০৪০ পয়সা করা হয়েছে।

ডিডি



শীর্ষ সংবাদ:

জনস্বার্থে নগরের সড়ক প্রশস্তকরণ ও উন্নয়নে সবাইকে এগিয়ে আসতে হবে: সিসিক প্রশাসক
সিলেটে প্রযুক্তি গ্রামে ৫২ জাতের ধানের প্রদর্শনী, আধুনিক কৃষির নতুন সম্ভাবনা
সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের ব্যাপক সংস্কার ও আধুনিকায়ন হবে
ভবন নির্মাণে অ/নিয়ম ঠেকাতে মাঠে সিউক
শেখ হাসিনাকে ফেরাতে ট্রাভেল পাস ইস্যু করা হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
মাধবপুরে বিদ্যুৎস্পৃ/ষ্ট হয়ে শ্রমিকের মৃ/ত্যু
সিলেট টেস্টে দারুণ শুরু বাংলাদেশের
সিলেটে ৯ লাখ ৮০ হাজার টাকার ভা/রতীয় কম্বলসহ আট/ক ২
সিসিক প্রশাসকের সঙ্গে সংসদ সদস্য মালেকের বিশেষ বৈঠক
বর্ধিত ওয়ার্ডগুলোর উন্নয়নে ২০৬ কোটি টাকার প্রকল্প পরিকল্পনাধীন: সিসিক প্রশাসক