৫ মে থেকে হোয়াটসঅ্যাপ চলবে না আইফোনের যেসব মডেলে
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৯:৪০ অপরাহ্ন

৫ মে থেকে হোয়াটসঅ্যাপ চলবে না আইফোনের যেসব মডেলে

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০২/০৫/২০২৫ ১২:৪৬:৩৫ অপরাহ্ন

৫ মে থেকে হোয়াটসঅ্যাপ চলবে না আইফোনের যেসব মডেলে

ছবি : সংগৃহীত


পুরোনো সংস্করণের আইওএস অপারেটিং সিস্টেম থেকে নিজেদের সরিয়ে নিচ্ছে হোয়াটসঅ্যাপ। ফলে ৫ মে থেকে আইওএস ১৫.১ অপারেটিং সিস্টেমসহ আগের কোনো সংস্করণের আইফোনে ব্যবহার করা যাবে না হোয়াটসঅ্যাপ। এতে পুরোনো বিভিন্ন মডেলের আইফোন থেকে হোয়াটসঅ্যাপে বার্তা আদান-প্রদান বন্ধ হয়ে যাবে।

হোয়াটসঅ্যাপের এই সিদ্ধান্তমতে, আইফোন ৫এস, আইফোন ৬, আইফোন ৬ প্লাস মডেলের আইফোনে হোয়াটসঅ্যাপ ব্যবহার করা যাবে না।

মূলত হোয়াটসঅ্যাপের নতুন সংস্করণগুলোতে যুক্ত হওয়া বিভিন্ন প্রযুক্তি পুরোনো সংস্করণের আইওএস অপারেটিং সিস্টেম সমর্থন করে না। তাই পুরোনো মডেলের আইফোনে অপারেটিং সিস্টেম হালনাগাদ করে হোয়াটসঅ্যাপ ব্যবহার করতে হবে বলে জানিয়েছে হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষ। তবে আইফোন ৫এস, আইফোন ৬, আইফোন ৬ প্লাস মডেল ২০১৬ সাল থেকে আর তৈরি করে না অ্যাপল।

শুধু তা-ই নয়, নতুন প্রযুক্তি যুক্ত না করার পাশাপাশি নিরাপত্তাও হালনাগাদ করে না প্রতিষ্ঠানটি। তাই চাইলেও এই তিনটি মডেলের আইফোনে অপারেটিং সিস্টেম হালনাগাদ করে হোয়াটসঅ্যাপ ব্যবহার করা যাবে না।

হোয়াটসঅ্যাপের তথ্যমতে, বর্তমানে আইওএস ১২ অপারেটিং সিস্টেমের পরবর্তী সব সংস্করণে হোয়াটসঅ্যাপ ব্যবহার করা যায়। নতুন সিদ্ধান্তের ফলে ১৫.২ থেকে পরবর্তী অপারেটিং সিস্টেমে চলা আইফোনে হোয়াটসঅ্যাপ ব্যবহার করা যাবে।

জৈন্তাবার্তা / রহমান



শীর্ষ সংবাদ:

সিলেটে প্রযুক্তি গ্রামে ৫২ জাতের ধানের প্রদর্শনী, আধুনিক কৃষির নতুন সম্ভাবনা
সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের ব্যাপক সংস্কার ও আধুনিকায়ন হবে
ভবন নির্মাণে অ/নিয়ম ঠেকাতে মাঠে সিউক
শেখ হাসিনাকে ফেরাতে ট্রাভেল পাস ইস্যু করা হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
মাধবপুরে বিদ্যুৎস্পৃ/ষ্ট হয়ে শ্রমিকের মৃ/ত্যু
সিলেট টেস্টে দারুণ শুরু বাংলাদেশের
সিলেটে ৯ লাখ ৮০ হাজার টাকার ভা/রতীয় কম্বলসহ আট/ক ২
সিসিক প্রশাসকের সঙ্গে সংসদ সদস্য মালেকের বিশেষ বৈঠক
বর্ধিত ওয়ার্ডগুলোর উন্নয়নে ২০৬ কোটি টাকার প্রকল্প পরিকল্পনাধীন: সিসিক প্রশাসক
ছাতক-গোবিন্দগঞ্জ সড়ক প্রসস্তকরণ কাজের শুরুতেই অনিয়মের অ*ভিযোগ