তাওয়াফের সময় নামাজরত ব্যক্তির সামনে দিয়ে যাওয়া যাবে?
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৯:২৭ অপরাহ্ন

তাওয়াফের সময় নামাজরত ব্যক্তির সামনে দিয়ে যাওয়া যাবে?

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৮/০৫/২০২৫ ০৮:২৮:২৮ পূর্বাহ্ন

তাওয়াফের সময় নামাজরত ব্যক্তির সামনে দিয়ে যাওয়া যাবে?

ছবি : সংগৃহীত


মসজিদুল হারামে তাওয়াফকারীগণ নামাজ আদায়কারীদের সিজদার জায়গা মাড়াবেন না। তবে সিজদার জায়গার সামনে দিয়ে যেতে পারবেন যেমন একজন নামাজরত ব্যক্তি অন্য নামাজরত ব্যক্তির সামনে দাঁড়িয়ে নামাজ আদায় করতে পারেন।

তাওয়াফকারী নামাজ আদায়কারীর মতোই। নবিজি (সা.) তাওয়াফকে নামাজের সাথে তুলনা করেছেন। আব্দুল্লাহ ইবনে আব্বাস (রা.) থেকে বর্ণিত, নবিজি (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) ইরশাদ করেন, বাইতুল্লাহর চারদিকে তাওয়াফ করা নামাজ আদায় করার মতই। তবে নামাজে আপনারা কথা বলতে পারেন না, কিন্তু তাওয়াফের সময় কথা বলতে পারেন। তাই তাওয়াফের সময় সময় কথা বললে শুধু ভাল কথাই বলুন। (সুনানে তিরমিজি: ৯৬০)

সাধারণ অবস্থায় নামাজরত ব্যক্তির সামনে দিয়ে যাওয়া গুনাহের কাজ। আল্লাহর রাসুল (সা.) বলেছেন, নামাজরত ব্যক্তির সামনে দিয়ে অতিক্রমকারী যদি জানত এ কারণ তার কেমন শাস্তি ভোগের আশংকা রয়েছে, তবে চল্লিশ পর্যন্ত ঠায় দাঁড়িয়ে থাকাও ভালো মনে করতো। বর্ণনাকারী আবুন নাযর বলেন, আমার জানা নেই, হাদিসে চল্লিশের কী অর্থ, চল্লিশ দিন, চল্লিশ মাস, নাকি চল্লিশ বছর! ( সহিহ বুখারি: ৫১০, সহিহ মুসলিম: ৫০৭)

সামনে দিয়ে অতিক্রম করার প্রয়োজন হতে পারে এমন জায়গায় নামাজে দাঁড়ালে নামাজির কর্তব্য হলো সামনে সুতরা অর্থাৎ এক হাত বা তার চেয়ে উঁচু কোনো বস্তু নামাজে দাঁড়ানো। মানুষ চলাফেরা করতে পারে, এমন স্থানে সুতরা না রেখে নামাজ পড়া গুনাহের কাজ। নামাজরত ব্যক্তির সামনে সুতরা থাকলে তার সামনে দিয়ে যাতায়াত করা যায়। বিনা সুতরায় নামাজ পড়লে কেউ সামনে দিয়ে গেলে নামাজ নষ্ট হয় না, কিন্তু নামাজের ক্ষতি হয়।

নামাজরত ব্যক্তির সামনে যদি সুতরা না থাকে এবং মসজিদ বেশ বড় ও প্রশস্ত হয়, তাহলে তার দুই কাতার সামনে দিয়ে যাওয়া যাবে। এ ছাড়া নামজরত ব্যক্তির সামনে সুতরা দিয়েও অতিক্রম করা যাবে। এক হাত বা তার চেয়ে দীর্ঘ যে কোনো বস্তু যেমন, চেয়ার, টুল ও কাঠের স্ট্যান্ড ইত্যাদি সুতরা হিসেবে ব্যবহার করা যায়।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

সিলেটে প্রযুক্তি গ্রামে ৫২ জাতের ধানের প্রদর্শনী, আধুনিক কৃষির নতুন সম্ভাবনা
সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের ব্যাপক সংস্কার ও আধুনিকায়ন হবে
ভবন নির্মাণে অ/নিয়ম ঠেকাতে মাঠে সিউক
শেখ হাসিনাকে ফেরাতে ট্রাভেল পাস ইস্যু করা হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
মাধবপুরে বিদ্যুৎস্পৃ/ষ্ট হয়ে শ্রমিকের মৃ/ত্যু
সিলেট টেস্টে দারুণ শুরু বাংলাদেশের
সিলেটে ৯ লাখ ৮০ হাজার টাকার ভা/রতীয় কম্বলসহ আট/ক ২
সিসিক প্রশাসকের সঙ্গে সংসদ সদস্য মালেকের বিশেষ বৈঠক
বর্ধিত ওয়ার্ডগুলোর উন্নয়নে ২০৬ কোটি টাকার প্রকল্প পরিকল্পনাধীন: সিসিক প্রশাসক
ছাতক-গোবিন্দগঞ্জ সড়ক প্রসস্তকরণ কাজের শুরুতেই অনিয়মের অ*ভিযোগ