সড়ক অবরোধ করে প্রতিবাদ
শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ১২:১২ পূর্বাহ্ন

সিলেটে বৃষ্টিতে জলাবদ্ধতা

সড়ক অবরোধ করে প্রতিবাদ

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৪/০৬/২০২৩ ০২:২৭:২১ পূর্বাহ্ন

সড়ক অবরোধ করে প্রতিবাদ

কুমারগাঁও-বাদাঘাট সড়ক অবরোধ করেছেন স্থানীয় জনতা


আষাঢ় মাস শুরুর আগেই বৃষ্টিতে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে সিলেট নগরীর নিম্নাঞ্চলের বেশ কিছু এলাকা। সড়ক উপচে পানি ঢুকে পড়েছে মানুষের বাসাবাড়ি, ব্যবসা প্রতিষ্ঠানে। এতে নগরবাসীকে পোহাতে হচ্ছে চরম ভোগান্তি।

এদিকে পানি নিষ্কাশনের ব্যবস্থা না করে সড়কে কাজ করায় এই জলাবদ্ধতা দাবি করে নগরীর কুমারগাঁও-বাদাঘাট সড়ক অবরোধ করেছেন স্থানীয় জনতা। এসময় জালালাবাদ থানা পুলিশের একটি ঠিম গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে।

বুধবার (১৪ জুন) দুপুর সাড়ে ১২টার দিকে সড়ক অবরোধ করেন তারা।

জানা গেছে, নগরীর বর্ধিত ৩৮ ও ৩৯ নং ওয়ার্ডের বিভিন্ন ড্রেনেজ ব্যবস্থা না করে কুমারগাঁও থেকে বাদাঘাট হয়ে বিমানবন্দর পর্যন্ত সড়ক চার লেনে উন্নীত কাজ শুরু হওয়ার পর অল্পবৃষ্টিতে হয় জলাবদ্ধতা। বুধবার সাকলের বৃষ্টিতে ঐ দুই ওয়ার্ডের বিভিন্ন এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হয়। এর প্রতিবাদে মইয়াছড়, নয়া কুরুমকলা, নাজিরেরগাঁও শিমুলতলা এলাকাবাসী রাস্তায় নেমে প্রতিবাদ করেন।

এসময় স্থানীয়রা জানান, আজ (বুধাবর) এর মধ্যে দাবি মানা না হলেও তারা সুনামগঞ্জ সড়ক অবরোধ করে রাখবেন।

জালালাবাদ থানার ভারপ্রপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল আলম সিলেটভিউকে জানান, বৃষ্টিতে ৩৮ ও ৩৯ নং ওয়ার্ডের বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। এতে পানি নিষ্কাশনে সমস্যা হচ্ছে। এ কারণে এলাকাবাসী রাস্তায় নেমে প্রতিবাদ করছেন। পরিস্থিতি শান্ত রয়েছে। যান চলাচল স্বাভাবিক।

সিলেট সিটি করপোরেশনের প্রধান প্রকৌশলী নূর আজিজুর রহমান জানান, বেশি পরিমাণ বৃষ্টির কারণে ড্রেন দিয়ে পানি নামতে সময় লাগছে। সিটি করপোরেশনের টিম কাজ করছে। কোথাও ময়লা-আবর্জনার জন্য পানি আটকে গেলে তা পরিষ্কার করে দেয়া হচ্ছে।

সিলেট আবহাওয়া অফিসের সহকারী আবহাওয়াবিদ শাহ মোহাম্মদ সজিব হোসেন সিলেটভিউকে বলেন, রাতে ও সকালের কিছু সময় সিলেটের বিভিন্ন এলাকায় বৃষ্টি হয়েছে। সকাল ৬ থেকে ৯ পর্যন্ত ৪৬ দশমিক ৪ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। এটা স্বাভাবিত বৃষ্টিপাত। আজও সারাদিন থেমে থেমে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি সম্ভাবনা রয়েছে। 

জৈন্তাবার্তা/এমকে



শীর্ষ সংবাদ:

জনস্বার্থে নগরের সড়ক প্রশস্তকরণ ও উন্নয়নে সবাইকে এগিয়ে আসতে হবে: সিসিক প্রশাসক
সিলেটে প্রযুক্তি গ্রামে ৫২ জাতের ধানের প্রদর্শনী, আধুনিক কৃষির নতুন সম্ভাবনা
সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের ব্যাপক সংস্কার ও আধুনিকায়ন হবে
ভবন নির্মাণে অ/নিয়ম ঠেকাতে মাঠে সিউক
শেখ হাসিনাকে ফেরাতে ট্রাভেল পাস ইস্যু করা হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
মাধবপুরে বিদ্যুৎস্পৃ/ষ্ট হয়ে শ্রমিকের মৃ/ত্যু
সিলেট টেস্টে দারুণ শুরু বাংলাদেশের
সিলেটে ৯ লাখ ৮০ হাজার টাকার ভা/রতীয় কম্বলসহ আট/ক ২
সিসিক প্রশাসকের সঙ্গে সংসদ সদস্য মালেকের বিশেষ বৈঠক
বর্ধিত ওয়ার্ডগুলোর উন্নয়নে ২০৬ কোটি টাকার প্রকল্প পরিকল্পনাধীন: সিসিক প্রশাসক