বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া সিসিইউতে
শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ১২:৩৪ অপরাহ্ন

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া সিসিইউতে

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১০/১০/২০২৩ ০৮:৩৮:৫২ পূর্বাহ্ন

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া সিসিইউতে

ছবি: সংগৃহীত


 বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) নেওয়া হয়েছে। মঙ্গলবার (১০ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৬টায় রাজধানীর বসুন্ধরা এলাকায় এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন খালেদা জিয়াকে সপ্তম তলার ৭২০১ নম্বর কেবিন থেকে চতুর্থ তলার সিসিইউ ৪২১৯ নম্বর কেবিনে স্থানান্তর করা হয়েছে।

হাসপাতালে খালেদা জিয়ার চিকিৎসক এ জেড এম জাহিদ হোসেন, আব্দুল্লাহ আল মামুন এবং পুত্রবধূ শর্মিলা রহমান সিঁথি উপস্থিত আছেন। এর আগে গত ২৯ সেপ্টেম্বর খালেদা জিয়াকে কয়েক ঘণ্টার জন্য কেবিন থেকে সিসিইউতে নেওয়া হয়।

খালেদা জিয়ার চিকিৎসায় গঠন করা মেডিকেল বোর্ড সোমবার সংবাদ সম্মেলন করে জানায়, তাঁর জীবন ঝুঁকিতে, লিভার প্রতিস্থাপনে বিদেশে নিতে হবে। সম্প্রতি পরিবারের পক্ষ থেকে সরকারের কাছে বিদেশে চিকিৎসার জন্য আবেদন জানানো হলে স্বরাষ্ট্র মন্ত্রণালয় হয়ে আইন মন্ত্রণালয়ে গিয়ে তা নাকচ হয়ে যায়। ৮ বছর বয়সী খালেদা জিয়া কিডনি, ফুসফুস, হৃদরোগ ও লিভার জটিলতায় ভুগছেন।

এম সি



শীর্ষ সংবাদ:

জনস্বার্থে নগরের সড়ক প্রশস্তকরণ ও উন্নয়নে সবাইকে এগিয়ে আসতে হবে: সিসিক প্রশাসক
সিলেটে প্রযুক্তি গ্রামে ৫২ জাতের ধানের প্রদর্শনী, আধুনিক কৃষির নতুন সম্ভাবনা
সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের ব্যাপক সংস্কার ও আধুনিকায়ন হবে
ভবন নির্মাণে অ/নিয়ম ঠেকাতে মাঠে সিউক
শেখ হাসিনাকে ফেরাতে ট্রাভেল পাস ইস্যু করা হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
মাধবপুরে বিদ্যুৎস্পৃ/ষ্ট হয়ে শ্রমিকের মৃ/ত্যু
সিলেট টেস্টে দারুণ শুরু বাংলাদেশের
সিলেটে ৯ লাখ ৮০ হাজার টাকার ভা/রতীয় কম্বলসহ আট/ক ২
সিসিক প্রশাসকের সঙ্গে সংসদ সদস্য মালেকের বিশেষ বৈঠক
বর্ধিত ওয়ার্ডগুলোর উন্নয়নে ২০৬ কোটি টাকার প্রকল্প পরিকল্পনাধীন: সিসিক প্রশাসক