মৌলভীবাজারে দুই ভাতিজিকে কু পি য়ে হ*ত্যা করলেন চাচা
রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৪:৩৫ অপরাহ্ন

মৌলভীবাজারে দুই ভাতিজিকে কু পি য়ে হ*ত্যা করলেন চাচা

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৩/০৬/২০২৫ ১০:৫০:২৭ পূর্বাহ্ন

মৌলভীবাজারে দুই ভাতিজিকে কু পি য়ে হ*ত্যা করলেন চাচা

ছবি : সংগৃহীত


মৌলভীবাজারের কমলগঞ্জে জমি নিয়ে বিরোধের জের ধরে দুই ভাতিজিকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে চাচার বিরুদ্ধ। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন নিহতদের মা হাজেরা বেগম (৫৫)। তার অবস্থাও আশঙ্কাজনক।

মঙ্গলবার ( ৩ জুন ) বিকেল ৫টার দিকে উপজেলার সীমান্তবর্তী ইসলামপুর ইউনিয়নের দক্ষিণ কাঁঠালকান্দি গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, জমি সংক্রান্ত পূর্ব বিরোধের জের ধরে কথা কাটাকাটির এক পর্যায়ে কাঁঠালকান্দি গ্রামের মৃত আইয়ুব আলীর ছেলে মাসুক আলী (৫২)  ও রাহেনা বেগম (৪৫) ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে নিজের দুই ভাতিজি মাছুমা বেগম (২৫) ও শারমিন আক্তারকে (২৮) কুপিয়ে হত্যা করেন। নিহতরা একই গ্রামের আবু মিয়ার মেয়ে। মাসুক আলীর অস্ত্রের আঘাতে তার আপন বড় ভাই আবু মিয়ার স্ত্রী হাজেরা বেগমকে আশঙ্কাজনক অবস্থায় মৌলভীবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ইসলামপুর ইউনিয়নের ইউপি সদস্য ফারুক আহমদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনাস্থলেই মাছুমা বেগম ও শারমিন আক্তার নিহত হয়েছেন। তাদের মা হাজেরা বেগমকে গুরুতর আহত অবস্থায় মৌলভীবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

এ ব্যাপারে কমলগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জাফর মো. মাহফুজুল কবির বলেন, হত্যাকাণ্ডের সংবাদ পাওয়ার সাথে সাথে পুলিশ ঘটনাস্থলে গেছে। ঘাতক মাসুক আলীকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

জৈন্তাপুরে প্রায় ১২ লাখ টাকার ভা/রতীয় জিরা ও পিকআপ জ/ব্দ
জগন্নাথপুরে ধানের বীজ কিনতে কৃষকদের ভিড়
জিয়াউর রহমানের আদর্শে ধ্বংসপ্রায় বাংলাদেশ পুনর্গঠন করতে হবে- বাণিজ্যমন্ত্রী
‘সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতা’ শুরু রবিবার
৭ নভেম্বর বাংলাদেশের ভাগ্য পরিবর্তনের দিন: খন্দকার আব্দুল মুক্তাদির
জামালগঞ্জে বিএনপির দুই পক্ষের সংঘ/র্ষ, আহ/ত অন্তত ৫
কোম্পানীগঞ্জে মাদ্রাসাছাত্রকে ব/লা/ৎকারের অভিযোগ ইমামের বিরুদ্ধে
সিলেট সীমান্তে ভা/রতীয় পণ্য ও ম/দসহ ১৬ লাখ টাকার মা/লামাল জ/ব্দ
জিয়াউর রহমান দেশে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন: সিসিক প্রশাসক
সিলেট টেস্ট: হৃদয়ের সেঞ্চুরির পরেও মহাবিপদে বাংলাদেশ