ছবি : সংগৃহীত
সিলেট টেস্টের চতুর্থ দিন লাঞ্চ পর্যন্ত উইন্ডিজের দুই উইকেট নিতে পেরেছে বাংলাদেশ। প্রথম সাফল্য এনে দিয়েছেন তাইজুল ইসলাম। দ্বিতীয়টি এসেছে মেহেদী হাসান মিরাজের হাত ধরে।
উইন্ডিজ ওপেনার ব্রেন্ডন কিং-কে থামিয়ে দ্রুত রান তোলার গতি আটকেছেন মিরাজ। রাউন্ড দ্যা উইকেট থেকে বল করে ব্রেন্ডনকে স্লিপে শান্তর ক্যাচে পরিণত করেছেন মিরাজ। আউট হওয়ার আগে ৮৪ বলে ১০ চার ও ১ ছক্কায় ৬১ রান করেন এই ওপেনার। লিড বাড়ানোর চেষ্টায় বেশ দ্রুতই রান তুলছিলেন।
ব্রেন্ডন ও জোশুয়ার ৮৫ রানের উদ্বোধনী জুটি থামতে উইন্ডিজের রানের গতিও থামে। উইকেটে অপরাজিত আছেন ৪৪ বলে ৩০ রান করা কাভেম হজ ও ০ রানে অপরাজিত উইকহ্যাম। দ্বিতীয় ইনিংসে এখন পর্যন্ত ৯৮ রানের লিড নিয়েছে উইন্ডিজ।
তাইজুলের হাত ধরে প্রথম সাফল্য
ওপেনিং জুটি ভাঙতে সফল হলো বাংলাদেশ। তাইজুল ইসলামের লাইনের বল মিস করে এলবিডব্লিউ হয়েছেন জশুয়া ডা সিলভা। ৭০ বল খেলে ৩৬ রানে ফিরেছেন এই ব্যাটার। ৮৫ রানে দ্বিতীয় ইনিংসে প্রথম উইকেট হারালো উইন্ডিজ। লিড দাঁড়িয়েছে ৫৬ রানে।
প্রথম ঘন্টায় কোনো সাফল্য নেই
সিলেট টেস্টের চতুর্থ দিন উইন্ডিজের দ্বিতীয় ইনিংসে এখনও পর্যন্ত কোনো উইকেট ফেলতে পারেনি বাংলাদেশ। ৪ ওভারে ৭ রান নিয়ে দিনের শুরু করা ক্যারিয়ান দুই ওপেনার খেলছেন স্বচ্ছন্দে। ব্রেন্ডন কিং ৫৩ বলে ৩৮ ও জশুয়া ডা সিলভা ৬৮ বলে ৩৬ রান করেছেন। উইন্ডিজের রান বিনা উইকেটে ৭৫। আর লিড দাঁড়িয়েছে ৪৫ রানের।
দিনের শুরুতে পেসারদের ওপর পিচ থেকে শুরুর ময়েশ্চার কাজে লাগানোর দায়িত্ব ছিল। কিন্তু সিলেটের উইকেটে চতুর্থ দিনেও ব্যাটিং করতে কোনো অসুবিধাই হচ্ছে না উইন্ডিজ ব্যাটারদের। দারুণ পিচে সাবলীল ব্যাটিংয়ে দ্রুত রান তুলছেন দুই ওপেনার। তাসকিন-হাসান মাহমুদের পেস জুটির পর বাংলাদেশের তিন স্পিনার মিলেও এ দুই ব্যাটারকে বিপদে ফেলতে পারেননি এখনও।
হৃদয়ের ডাবল সেঞ্চুরির পর দায়িত্ব আজ বোলারদের
তাওহিদ হৃদয়ের রেকর্ড গড়া অপরাজিত ২৪২ রানের অনবদ্য ইনিংসে ভর করে প্রথম ইনিংসে ২৩ রানের মহামূল্যবান লিড নিয়ে সিলেট টেস্টের তৃতীয় দিন শেষ করেছিল বাংলাদেশ। আজ রবিবার চতুর্থ দিনে ম্যাচ জয়ের দায়িত্ব পুরোপুরি এসে পড়েছে বোলারদের কাঁধে। উইকেটের ফায়দা তুলে আজ চতুর্থ দিনে উইন্ডিজকে কম রানে গুটিয়ে দেওয়াই টাইগারদের লক্ষ্য।
সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আজ রবিবার সকাল সাড়ে ৯টায় বিনা উইকেটে ৭ রান নিয়ে চতুর্থ দিনের খেলা শুরু করেছে ওয়েস্ট ইন্ডিজ। প্রথম ইনিংসে ৩৫০-এর বেশি রান করার পর দ্বিতীয় ইনিংসে এখনও ২৩ রানে পিছিয়ে রয়েছে ক্যারিবীয়রা। দিনের শুরুতে ব্র্যান্ডন কিং (১৩ বলে ৫ রান) এবং জশুয়া দা সিলভা (১১ বলে ২ রান) জুটি প্রায় নতুন বলের কঠিন চ্যালেঞ্জ মোকাবিলা করে খেলা শুরু করেছেন।
এদিকে চতুর্থ দিনের শুরুতেই বোলিংয়ে নেমে কিছুটা তাড়াহুড়ো করে ফেলেছে স্বাগতিকরা। প্রথম ওভারেই হারাতে হয়েছে রিভিউ। উইকেটে এখনো ব্যাটিংয়ের জন্য বেশ ভালো থাকায় নিখুঁত বোলিংয়ের মাধ্যমেই উইকেটের পথ বের করে নিতে হবে হাসান মাহমুদ, তাসকিন আহমেদ ও তাইজুল ইসলামদের। টার্গেট যত ছোট হবে, জয়ের সম্ভাবনা ততই বাড়বে মিরপুরে ৮ উইকেটে পরাজিত হওয়া নাজমুলদের।
জৈন্তাবার্তা/আরআর




