পরিষ্কারভাবে বলছি, এই সরকারের অধীনে নির্বাচন হবে না: ফখরুল
শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ১২:৩৪ অপরাহ্ন

পরিষ্কারভাবে বলছি, এই সরকারের অধীনে নির্বাচন হবে না: ফখরুল

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১১/১০/২০২৩ ০১:১৬:১৫ পূর্বাহ্ন

পরিষ্কারভাবে বলছি, এই সরকারের অধীনে নির্বাচন হবে না: ফখরুল

মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ফাইল ছবি


আওয়ামী লীগের নেতৃত্বাধীন সরকারের পদত্যাগ ও তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের দাবি জানিয়ে আন্দোলন করতে থাকা বিএনপি আবারও সরকারকে পদত্যাগের আহ্বান জানিয়েছে।

দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে বুধবার এক সংবাদ সম্মেলনে এসে বলেছেন, এই সরকারকে পদত্যাগ করতেই হবে।

তিনি বলেন, ‘পরিষ্কার করে বলে দিয়েছি, এই সরকারের অধীনের নিবাচন হবে না। পদত্যাগ করতেই হবে। এই সরকারকে সরতে হবে। তাদের কয়টি দল ছাড়া কোনো দল কি বলেছে, নির্বাচন সুষ্ঠু হবে?’

সরকার এক তরফা নির্বাচন চাইছে দাবি করে বিএনপি মহাসচিব বলেন, ‘আমরা পরিষ্কার করে বলেছি, এই অবস্থায় কোনো নির্বাচন হতে পারে না। আমরা বরাবরই বলে আসছি, নির্বাচনকালীন সরকারের বিষয়ে তত্ত্বাবধায়ক সরকারের বিষয়ে।’

তিনি বলেন, ‘আওয়ামী লীগের দুটি বিষয়, সন্ত্রাস আর দুর্নীতি। আমরা বিশ্বাস করি, এই সরকার অতি শিগগিরই পদত্যাগ করতে বাধ্য হবে।’

বিএনপি চেয়ারপারসনকে বিদেশে নিয়ে চিকিৎসার অনুমতি না পাওয়ার প্রসঙ্গ তুলে মির্জা ফখরুল বলেন, ‘এই অনির্বাচিত ফ্যাসিবাদী সরকার, এর বিরুদ্ধে লড়াই এত সহজ নয়। চিকিৎসার সুযোগ না দেয়ার অর্থ কী, হত্যা করা। বেগম খালেদা জিয়া যাতে বাইরে যেতে না পারেন, এভাবে তাকে হত্যা করতে চায় সরকার।’


ডি ডি



শীর্ষ সংবাদ:

জনস্বার্থে নগরের সড়ক প্রশস্তকরণ ও উন্নয়নে সবাইকে এগিয়ে আসতে হবে: সিসিক প্রশাসক
সিলেটে প্রযুক্তি গ্রামে ৫২ জাতের ধানের প্রদর্শনী, আধুনিক কৃষির নতুন সম্ভাবনা
সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের ব্যাপক সংস্কার ও আধুনিকায়ন হবে
ভবন নির্মাণে অ/নিয়ম ঠেকাতে মাঠে সিউক
শেখ হাসিনাকে ফেরাতে ট্রাভেল পাস ইস্যু করা হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
মাধবপুরে বিদ্যুৎস্পৃ/ষ্ট হয়ে শ্রমিকের মৃ/ত্যু
সিলেট টেস্টে দারুণ শুরু বাংলাদেশের
সিলেটে ৯ লাখ ৮০ হাজার টাকার ভা/রতীয় কম্বলসহ আট/ক ২
সিসিক প্রশাসকের সঙ্গে সংসদ সদস্য মালেকের বিশেষ বৈঠক
বর্ধিত ওয়ার্ডগুলোর উন্নয়নে ২০৬ কোটি টাকার প্রকল্প পরিকল্পনাধীন: সিসিক প্রশাসক