শ্রীমঙ্গল নিসচার উদ্যাগে সচেতনতামূলক ক্যাম্পেইন
রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৪:৩৩ অপরাহ্ন

শ্রীমঙ্গল নিসচার উদ্যাগে সচেতনতামূলক ক্যাম্পেইন

রবি উদ্দিন, শ্রীমঙ্গল প্রতিনিধি

প্রকাশিত: ১৬/০৬/২০২৫ ০৪:৩৮:১৭ অপরাহ্ন

শ্রীমঙ্গল নিসচার উদ্যাগে সচেতনতামূলক ক্যাম্পেইন

ছবি: নিজস্ব


সড়কে যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে ও দুর্ঘটনা রোধে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ‘নিরাপদ সড়ক চাই’ (নিসচা) শ্রীমঙ্গল উপজেলা শাখার উদ্যোগে দিনব্যাপী সচেতনতামূলক ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। 

সোমবার (১৬ জুন) শ্রীমঙ্গল শহরের মৌলভীবাজার রোড, চৌমুহনা, হবিগঞ্জ রোড, স্টেশন রোডসহ গুরুত্বপূর্ণ পয়েন্টে এই কার্যক্রম পরিচালনা করা হয়।

ক্যাম্পেইনের অংশ হিসেবে চালক, যাত্রী ও পথচারীদের মধ্যে সচেতনতামূলক লিফলেট ও পোস্টার বিতরণ করা হয়। জীবনের ঝুঁকি নিয়ে যাত্রা নয়, অতিরিক্ত যাত্রী হয়ে যাত্রা নয়,আপনার অপেক্ষায় আপনার স্বজন, এমন নানা গুরুত্বপূর্ণ ও হৃদয়ছোঁয়া স্লোগানে সড়ক দুর্ঘটনা রোধে মানুষকে সচেতন করেন নিসচার স্বেচ্ছাসেবকরা।

এ সময় উপস্থিত সবাইকে উদ্দেশ করে জানানো হয়, যাত্রার সময় নিজের ও পরিবারের সদস্যদের নিরাপত্তার বিষয়টি সর্বাগ্রে বিবেচনা করতে হবে। চালককে কখনোই অতিরিক্ত গতি বা ঝুঁকিপূর্ণ ওভারটেকিংয়ের জন্য প্ররোচিত করা যাবে না। কোনোভাবেই বাসের ছাদে বা ট্রাক, পিকআপ ও অন্যান্য পণ্যবাহী যানবাহনে যাত্রী হয়ে ভ্রমণ করা উচিত নয়। রাস্তা পার হওয়ার সময় অবশ্যই আশপাশের যানবাহনের গতি ও দিক বিবেচনা করে চলাচল করতে হবে এবং প্রয়োজনে পুলিশের সহায়তা নিতে হবে।

বাস চালকদের জন্য নিসচার পক্ষ থেকে কিছু গুরুত্বপূর্ণ পরামর্শ দেওয়া হয়, কখনোই অতিরিক্ত গতিতে গাড়ি চালানো যাবে না, ক্লান্ত অবসাদগ্রস্ত বা অসুস্থ অবস্থায় গাড়ি চালানো যাবে না।

ওভারটেকিং থেকে বিরত থাকতে হবে, ড্রাইভিং লাইসেন্সসহ গাড়ির প্রয়োজনীয় কাগজপত্র সবসময় সঙ্গে রাখতে হবে।

আঞ্চলিক সড়ক ও মহাসড়কে পুলিশের নির্দেশনা মেনে চলতে হবে। 

ক্যাম্পেইনে উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল ট্রাফিক পুলিশের টিআই এস এম জালাল উদ্দিন ভূইয়া,, নিসচার শ্রীমঙ্গল উপজেলা শাখার সভাপতি আমজাদ হোসেন রনি, দপ্তর সম্পাদক মোঃ দুলা মিয়া, সদস্য মোঃ আবুল কাশেম, ইনাম উল্লা খানসহ অন্যান্য সদস্যবৃন্দ।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

জৈন্তাপুরে প্রায় ১২ লাখ টাকার ভা/রতীয় জিরা ও পিকআপ জ/ব্দ
জগন্নাথপুরে ধানের বীজ কিনতে কৃষকদের ভিড়
জিয়াউর রহমানের আদর্শে ধ্বংসপ্রায় বাংলাদেশ পুনর্গঠন করতে হবে- বাণিজ্যমন্ত্রী
‘সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতা’ শুরু রবিবার
৭ নভেম্বর বাংলাদেশের ভাগ্য পরিবর্তনের দিন: খন্দকার আব্দুল মুক্তাদির
জামালগঞ্জে বিএনপির দুই পক্ষের সংঘ/র্ষ, আহ/ত অন্তত ৫
কোম্পানীগঞ্জে মাদ্রাসাছাত্রকে ব/লা/ৎকারের অভিযোগ ইমামের বিরুদ্ধে
সিলেট সীমান্তে ভা/রতীয় পণ্য ও ম/দসহ ১৬ লাখ টাকার মা/লামাল জ/ব্দ
জিয়াউর রহমান দেশে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন: সিসিক প্রশাসক
সিলেট টেস্ট: হৃদয়ের সেঞ্চুরির পরেও মহাবিপদে বাংলাদেশ