শ্রীমঙ্গলে বিদ্যুতায়িত হয়ে নির্মাণ শ্রমিকের মৃ*ত্যু
রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৪:২৫ অপরাহ্ন

শ্রীমঙ্গলে বিদ্যুতায়িত হয়ে নির্মাণ শ্রমিকের মৃ*ত্যু

রবি উদ্দিন, শ্রীমঙ্গল প্রতিনিধি

প্রকাশিত: ১৬/০৬/২০২৫ ০৫:৪০:৫৮ অপরাহ্ন

শ্রীমঙ্গলে বিদ্যুতায়িত হয়ে নির্মাণ শ্রমিকের মৃ*ত্যু

ছবি: নিজস্ব


মৌলভীবাজারের শ্রীমঙ্গলে বিদ্যুতায়িত হয়ে এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। সোমবার বেলা দেড়টার দিকে শ্রীমঙ্গল উপজেলার ৬নং আশিদ্রোন ইউনিয়নের জামসি গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে।

নিহত শামীম মিয়া (২০) হবিগঞ্জ জেলার নবিগঞ্জ থানার ১৩ নং পানিউমদা ইউনিয়নের বড়গাঁও গ্রামের লুফকা মিয়ার একমাত্র ছেলে। বর্তমানে শামীম মিয়া আশিদ্রোন ইউনিয়নের ডেঙ্গারবন গ্রামে তার নানা বাড়িতে মায়ের সাথে বসবাস করে। 

প্রত্যক্ষদর্শীরা জানান, সোমবার সকালে শামীমসহ অন্যান্য নির্মাণ শ্রমিকরা আশিদ্রোন ইউনিয়নের জামসি গ্রামের প্রবাসি সিরাজ মিয়ার নির্মানাধীন বাড়ির ওপরের ট্রাকচার (টিন স্থাপন) করার সময় অসতর্কতাবশত বাড়িঘেষা বিদ্যুতের মেইন লাইনে বিদ্যুতায়িত হয়ে গুরুতর আহত হয়। তাৎক্ষনিক তাকে শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎিসকরা শামীমকে মৃত্যু ঘোষণা করেন। 

শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. কিশোর পোদ্দার সম্্রাট বলেন, বেলা ২টা ৫০ মিনিটের দিকে বিদ্যুতায়িত একজনকে হাসপাতালে নিয়ে আসা হলে আমরা তাকে মত্যু ঘোষণা করি। হাসপাতাল আসার আগেই তার মৃত্যু হয়। 

ঠিকাদার হেলাল মিয়া বলেন, শামীম মিয়াকে অন্য একজেন শমিকের পরিবর্তে আজ প্রথম নির্মাণ শ্রমিকের সাথে যোগালি হিসেবে নেওয়া হয়েছিল। আমি সকাল ১০টার দিকে আমার মোটর সাইকেলযোগে তাকে কাজের স্থলে নিয়ে আসি। দুপুরে আমি শ্রমিকদের নাশতা আনার জন্য বাইরে আসার পর এ ঘটনা শুনেছি। তার অসতর্কতাবশত এ মর্মান্তিক ঘটনা ঘটে। 

এ বিষয়ে নিহতের আপন খালাতো ভাই, শাহাদত মিয়া বলেন, খুবই দরিদ্র পরিবারে শামীমের জন্ম। সে তার বাবা-মায়ের একমাত্র পুত্রসন্তান। দুই বোনের মাঝে সে মেঝো। নির্মাণ শ্রমিকসহ যখন যে কাজ পেতো সে সেই কাজ করে তার দরিদ্র পরিবারকে চলতো। তার মা দুরারোগে আক্রান্ত, মানুষের বাড়িতে কাজ করে চিকিৎসা চালান। আমরা এ ঘটনায় দায়িদের উপযুক্ত বিচার ও ক্ষতপূরণ চাই। 

এ ব্যপারে শ্রীমঙ্গল থানার ওসি আমিনুল ইসলাম জানান, বিদ্যুৎস্পৃষ্টে নিহতের লাশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রয়েছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মৌলভীবাজা সদর হাসপালে প্রেরণের প্রস্তুতি চলছে। 

শ্রীমঙ্গল পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার এবিএম মিজানুর রহমান বলেন, দুর্ঘটনার বিষয়টি এখন পর্যন্ত কেউ আমাদের অবগত করেনি।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

জৈন্তাপুরে প্রায় ১২ লাখ টাকার ভা/রতীয় জিরা ও পিকআপ জ/ব্দ
জগন্নাথপুরে ধানের বীজ কিনতে কৃষকদের ভিড়
জিয়াউর রহমানের আদর্শে ধ্বংসপ্রায় বাংলাদেশ পুনর্গঠন করতে হবে- বাণিজ্যমন্ত্রী
‘সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতা’ শুরু রবিবার
৭ নভেম্বর বাংলাদেশের ভাগ্য পরিবর্তনের দিন: খন্দকার আব্দুল মুক্তাদির
জামালগঞ্জে বিএনপির দুই পক্ষের সংঘ/র্ষ, আহ/ত অন্তত ৫
কোম্পানীগঞ্জে মাদ্রাসাছাত্রকে ব/লা/ৎকারের অভিযোগ ইমামের বিরুদ্ধে
সিলেট সীমান্তে ভা/রতীয় পণ্য ও ম/দসহ ১৬ লাখ টাকার মা/লামাল জ/ব্দ
জিয়াউর রহমান দেশে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন: সিসিক প্রশাসক
সিলেট টেস্ট: হৃদয়ের সেঞ্চুরির পরেও মহাবিপদে বাংলাদেশ