শ্রীমঙ্গলে পৌর প্রশাসক মো. ইসলাম উদ্দিনের চলমান উন্নয়ন কাজ পরিদর্শন
রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৪:২৩ অপরাহ্ন

শ্রীমঙ্গলে পৌর প্রশাসক মো. ইসলাম উদ্দিনের চলমান উন্নয়ন কাজ পরিদর্শন

রবি উদ্দিন, শ্রীমঙ্গল প্রতিনিধি

প্রকাশিত: ১৮/০৬/২০২৫ ০৪:৫৮:১৫ অপরাহ্ন

শ্রীমঙ্গলে পৌর প্রশাসক মো. ইসলাম উদ্দিনের চলমান উন্নয়ন কাজ পরিদর্শন

ছবি: নিজস্ব


শ্রীমঙ্গল পৌরসভা কর্তৃক চলমান উন্নয়ন কাজের সাইট পরিদর্শন করেছেন শ্রীমঙ্গল পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসার মো. ইসলাম উদ্দিন।

বুধবার ১৮ জুন দুপুরে শ্রীমঙ্গল পৌরসভার নির্বাহী প্রকৌশলী মো. জহিরুল ইসলামকে সাথে নিয়ে পৌর এলাকার পূর্বাশা আবাসিক এলাকা, শান্তিবাগ আবাসিক এলাকা এবং সোনার বাংলা রোডের চলমান উন্নয়ন কাজের সাইট পরিদর্শন করেন তিনি।

এ সময় উপস্থিত ছিলেন, পৌরসভা কর্তৃক চলমান উন্নয়ন কাজে নিয়োজিত ঠিকাদারি প্রতিষ্ঠান দি- ব্রিলিয়ান্ট এর স্বত্বাধিকারী মো. মনোয়ার হোসেন মিলন।

পরিদর্শনকালে পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসার মো. ইসলাম উদ্দিন প্রত্যেকটি কাজের সাইটে গিয়ে স্থানীয় লোকজনের সাথে কাজের গুণগত মানসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করে মতামত নেন।

এ সময় তিনি চলমান কাজের গুণগত মানের ব্যাপারে সন্তোষ প্রকাশ করে সাধারণ মানুষের চলাচলের যেন ব্যাঘাত না ঘটে সেজন্য দ্রুত কাজ সম্পাদন করতে ঠিকাদারের প্রতি আহ্বান জানান।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

জৈন্তাপুরে প্রায় ১২ লাখ টাকার ভা/রতীয় জিরা ও পিকআপ জ/ব্দ
জগন্নাথপুরে ধানের বীজ কিনতে কৃষকদের ভিড়
জিয়াউর রহমানের আদর্শে ধ্বংসপ্রায় বাংলাদেশ পুনর্গঠন করতে হবে- বাণিজ্যমন্ত্রী
‘সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতা’ শুরু রবিবার
৭ নভেম্বর বাংলাদেশের ভাগ্য পরিবর্তনের দিন: খন্দকার আব্দুল মুক্তাদির
জামালগঞ্জে বিএনপির দুই পক্ষের সংঘ/র্ষ, আহ/ত অন্তত ৫
কোম্পানীগঞ্জে মাদ্রাসাছাত্রকে ব/লা/ৎকারের অভিযোগ ইমামের বিরুদ্ধে
সিলেট সীমান্তে ভা/রতীয় পণ্য ও ম/দসহ ১৬ লাখ টাকার মা/লামাল জ/ব্দ
জিয়াউর রহমান দেশে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন: সিসিক প্রশাসক
সিলেট টেস্ট: হৃদয়ের সেঞ্চুরির পরেও মহাবিপদে বাংলাদেশ