নায়কের পছন্দ পরীমণি, সিনেমা থেকে সরে দাঁড়ালেন মাহিয়া মাহি!
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৭:১১ AM

নায়কের পছন্দ পরীমণি, সিনেমা থেকে সরে দাঁড়ালেন মাহিয়া মাহি!

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৩/১০/২০২৩ ০৭:২৩:২৪ AM

নায়কের পছন্দ পরীমণি, সিনেমা থেকে সরে দাঁড়ালেন মাহিয়া মাহি!

ছবি: সংগৃহীত


দীর্ঘদিনের বিরতির পর মোস্তাফিজুর রহমান মানিকের ‘ডার্ক ওয়ার্ল্ড’ সিনেমা দিয়ে পর্দায় ফেরার কথা ছিল মাহিয়া মাহির। শিডিউল অনুযায়ী নির্দিষ্ট সময়ে শুটিংয়েও অংশ নিয়েছিলেন তিনি। কিন্তু এর মধ্যেই হঠাৎ শোনা গেল, সিনেমাটি থেকে সরে দাড়িয়েছেন এই অভিনেত্রী। মাহি নিজেই জানান, ‘ডার্ক ওয়ার্ল্ড’ ছবিতে আর কাজ করবেন না তিনি। কিন্তু হঠাৎ করেই কেন নায়িকার এমন সিদ্ধান্ত?

জানা গেছে, সিনেমার নায়ক ও প্রযোজক মুন্না খান এক সাক্ষাৎকারে বলেছেন, তিনি পরীমণির ভক্ত। তাই নায়িকা হিসেবে পরীমণিকেই এই সিনেমায় চেয়েছিলেন তিনি। পরীমণি না করায় মাহিয়া মাহিকে নেওয়া হয়েছে।

বিষয়টি কিছুদিন পরে হলেও কানে পৌঁছায় মাহির। এরপরই সিনেমাটি থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নেন তিনি। যদিও এই নায়িকা নিজের এমন সিদ্ধান্তকে ‘ব্যক্তিগত কারণ’ হিসেবেই দাঁড় করিয়েছেন। খোলাসা করে কিছু বলতে চাননি। তবে মাহির এমন সিদ্ধান্তে বেশ অবাক হয়েছেন পরিচালক মোস্তাফিজুর রহমান মানিক। তিনি মনে করছেন, এখানে একটি ভুল বোঝাবুঝির সৃষ্টি হয়েছে। যা দ্রুতই সুরাহা করা হবে।

এই পরিচালকের কথায়,  ‘সিনেমাটিতে নায়িকা হিসেবে শুরু থেকেই আমি মাহিয়া মাহিকে ভেবেছিলাম। পরে তার সঙ্গে যোগাযোগ করে চূড়ান্তও করি। মাহিয়া মাহি ছাড়া অন্য কোনো নায়িকার সঙ্গে সিনেমাটি নিয়ে যোগাযোগ করিনি। কিন্তু সিনেমার নায়ক এক সাক্ষাৎকারে অন্য এক নায়িকার নাম বলেছেন। সেই নায়িকা সিনেমাটি না করায় মাহিকে নেওয়া হয়েছে। মাহি মনে করেছেন, তার কাছে বিষয়টি গোপন করেছি আমরা। তাই হয়তো অভিমান করে শুটিং করবেন না বলে জানিয়েছেন। কিন্তু মাহি ছাড়া অন্য নায়িকার সঙ্গে আমি কথা বলিনি।’

ক্রাইম থ্রিলার ঘরানার ‘ডার্ক ওয়ার্ল্ড’ সিনেমায় একজন পুলিশ অফিসারের চরিত্রে অভিনয়ের কথা ছিল মাহির। ‘ডার্ক ওয়ার্ল্ড’-এ আরও অভিনয় করছেন মৌসুমী, মিশা সওদাগর ও নবাগত মুন্না খান।

এম সি



শীর্ষ সংবাদ:

তামাবিল স্থলবন্দর দিয়ে ৬ বাংলাদেশিকে ফেরত পাঠালো ভা র ত
আলোর দিশারী হয়ে এসেছিলেন হযরত মুহাম্মদ (সা.): সিসিক প্রশাসক
‘বাঘাবাড়ী’ ঘিতে ঘিই নেই, বম্বে সুইটসের ৫ মসলায় ভে/জা/ল
হবিগঞ্জে মোটরসাইকেল-টমটমের মুখোমুখি সংঘ'র্ষে যুবক নি'হত
সিলেটে হা'ম ও উপসর্গে মৃ'ত্যু বেড়ে ১৪৬
এক সপ্তাহের মধ্যে অবৈধ দালালদের তথ্য চাইলেন মন্ত্রী আরিফুল হক
প্রশিক্ষণে অর্জিত জ্ঞান বাস্তব জীবনেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে- সিসিক প্রশাসক
গোলাপগঞ্জে এএসআইসহ ৭ জনের বিরুদ্ধে জমি দখল ও হামলার অ*ভিযোগ
জৈন্তাপুর-কানাইঘাটে ৫৬ লাখ টাকার সিগারেট, গরু ও চা-পাতা জ*ব্দ
প্যানেল দ্ব*ন্দ্বে থ*মকে আছে কার্যক্রম, ভো*গান্তিতে ১৭ হাজার মানুষ