‘মাতৃভূমি রক্ষায় অনুমতির প্রয়োজন নেই’—নাইম কাসেম
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১২:৪২ PM

‘মাতৃভূমি রক্ষায় অনুমতির প্রয়োজন নেই’—নাইম কাসেম

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৫/০৭/২০২৫ ০৪:০২:৪১ PM

‘মাতৃভূমি রক্ষায় অনুমতির প্রয়োজন নেই’—নাইম কাসেম

সংগৃহিত


ইসরায়েলি আগ্রাসনের অবসান না হওয়া পর্যন্ত অস্ত্র সমর্পণের আহ্বানে সাড়া দেবে না লেবাননভিত্তিক সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ।গতকাল শুক্রবার এক ভাষণে এ কথা বলেন মহাসচিব নাইম কাসেম।নাইম কাসেম বলেন, ‘যারা প্রতিরোধ গোষ্ঠীর (হিজবুল্লাহ) অস্ত্র সমর্পণের দাবি করে, তাদের কাছে প্রথমে আগ্রাসন প্রত্যাহারের দাবি করুন। দখলদারিত্বের সমালোচনা না করে কেবল যারা প্রতিরোধ করে তাদের অস্ত্র ত্যাগ করার দাবি করা অযৌক্তিক। তিনি বলেন, ‘যারা আত্মসমর্পণের প্রস্তাব গ্রহণ করে তাদের সেই সিদ্ধান্তের পরিণতি ভোগ করতে হবে, তবে আমরা কখনই তা গ্রহণ করব না।

কাসেম আরও বলেন, ‘মাতৃভূমি রক্ষার জন্য কারও অনুমতির প্রয়োজন হয় না, এবং যখন প্রতিরক্ষার জন্য একটি গুরুতর এবং কার্যকর বিকল্প প্রস্তাব করা হয়, তখন আমরা সমস্ত বিবরণ নিয়ে আলোচনা করতে প্রস্তুত। ’

এর আগে গত ১৯ জুন বৈরুত সফরকালে সিরিয়ায় নিযুক্ত মার্কিন প্রেসিডেন্টের দূত থমাস ব্যারাক লেবাননের কর্মকর্তাদের কাছে পেশ করা একটি প্রস্তাবের খসড়া প্রতিক্রিয়া পাঠানোর প্রস্তুতি নিচ্ছে লেবানন। গত বুধবার লেবাননের একজন কর্মকর্তা আনাদোলুকে বলেন, ‘ব্যারাকের প্রস্তাবটি তিনটি প্রধান বিষয়কে ঘিরে আবর্তিত হয়েছে - প্রথমটি হলো লেবাননের রাষ্ট্র কর্তৃক অস্ত্রের একচেটিয়া অধিকার।’

নাম প্রকাশে অনিচ্ছুক একজন কর্মকর্তা জানান, প্রস্তাবটিতে আর্থিক ও অর্থনৈতিক সংস্কার, সীমান্ত নিয়ন্ত্রণ, চোরাচালান রোধ, শুল্ক বৃদ্ধি এবং ক্রসিং এবং জনসাধারণের সুযোগ-সুবিধাগুলোতে পদ্ধতি কঠোর করারও আহ্বান জানানো হয়েছে।

জৈন্তাবার্তা / সুলতানা



শীর্ষ সংবাদ:

তামাবিল স্থলবন্দর দিয়ে ৬ বাংলাদেশিকে ফেরত পাঠালো ভা র ত
আলোর দিশারী হয়ে এসেছিলেন হযরত মুহাম্মদ (সা.): সিসিক প্রশাসক
‘বাঘাবাড়ী’ ঘিতে ঘিই নেই, বম্বে সুইটসের ৫ মসলায় ভে/জা/ল
হবিগঞ্জে মোটরসাইকেল-টমটমের মুখোমুখি সংঘ'র্ষে যুবক নি'হত
সিলেটে হা'ম ও উপসর্গে মৃ'ত্যু বেড়ে ১৪৬
এক সপ্তাহের মধ্যে অবৈধ দালালদের তথ্য চাইলেন মন্ত্রী আরিফুল হক
প্রশিক্ষণে অর্জিত জ্ঞান বাস্তব জীবনেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে- সিসিক প্রশাসক
গোলাপগঞ্জে এএসআইসহ ৭ জনের বিরুদ্ধে জমি দখল ও হামলার অ*ভিযোগ
জৈন্তাপুর-কানাইঘাটে ৫৬ লাখ টাকার সিগারেট, গরু ও চা-পাতা জ*ব্দ
প্যানেল দ্ব*ন্দ্বে থ*মকে আছে কার্যক্রম, ভো*গান্তিতে ১৭ হাজার মানুষ