গরমে পু ড় ছে আমিরাত, তাপমাত্রা ছাড়িয়েছে ৫০ ডিগ্রি
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১১:৩৬ AM

গরমে পু ড় ছে আমিরাত, তাপমাত্রা ছাড়িয়েছে ৫০ ডিগ্রি

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৪/০৭/২০২৫ ১০:২৯:২৪ PM

গরমে পু ড় ছে আমিরাত, তাপমাত্রা ছাড়িয়েছে ৫০ ডিগ্রি

ছবি : সংগৃহীত


তীব্র গরম ও তাপপ্রবাহ চলছে মধ্যপ্রাচ্যের উপসাগরীয় অঞ্চলের দেশ সংযুক্ত আরব আমিরাতে। আজ মঙ্গলবার দেশটির বেশ কিছু এলাকায় তাপমাত্রা ৫০ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে গেছে।

আমিরাতের আবহাওয়া দপ্তরের তথ্য অনুযায়ী, শারজাহ এমিরেতের আল ধাইদে আজ মঙ্গলবার দুপুর ২ টার দিকে তাপমাত্রা ছিল ৫০ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। এটিই আজকের দিনের সর্বোচ্চ তাপমাত্রার রেকর্ড। দেশটির বেশিরভাগ অঞ্চলেও তাপমাত্রা ৪৫ থেকে ৫০ ডিগ্রির মধ্যে ওঠানামা করেছে।

আমিরাতের কয়েকটি অঞ্চলে অবশ্য বৃষ্টি হয়েছে আজ। সেসব জায়গার তাপামাত্রা তুলনামূলকভাবে কম। যেমন আল আইন এমিরেতের দামথায় আজ ভোর ৫ টার দিকে তাপমাত্রা ছিল ২৭ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস। এটি আমিরাতে আজকের দিনের সর্বনিম্ন তাপমাত্রার রেকর্ড।

এক বিজ্ঞপ্তিতে আবহাওয়া দপ্তর জানিয়েছে, আগামী শুক্রবার পর্যন্ত দেশের পূর্বাঞ্চলে বৃষ্টিপাত হবে।

তবে আমিরাতের অন্যান্য অঞ্চলের জন্য তেমন কোনো সুখবর নেই। আবহাওয়া দপ্তরের বিবৃতি অনুসারে, পূর্বাঞ্চল বাদে অন্যান্য অঞ্চলে তাপমাত্রা কমার সম্ভাবনা কম। এমনকি কোনো কোনো অঞ্চলে ৪০ কিলোমিটার বেগে বালিঝড় বয়ে যেতে পারে বলেও পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

তামাবিল স্থলবন্দর দিয়ে ৬ বাংলাদেশিকে ফেরত পাঠালো ভা র ত
আলোর দিশারী হয়ে এসেছিলেন হযরত মুহাম্মদ (সা.): সিসিক প্রশাসক
‘বাঘাবাড়ী’ ঘিতে ঘিই নেই, বম্বে সুইটসের ৫ মসলায় ভে/জা/ল
হবিগঞ্জে মোটরসাইকেল-টমটমের মুখোমুখি সংঘ'র্ষে যুবক নি'হত
সিলেটে হা'ম ও উপসর্গে মৃ'ত্যু বেড়ে ১৪৬
এক সপ্তাহের মধ্যে অবৈধ দালালদের তথ্য চাইলেন মন্ত্রী আরিফুল হক
প্রশিক্ষণে অর্জিত জ্ঞান বাস্তব জীবনেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে- সিসিক প্রশাসক
গোলাপগঞ্জে এএসআইসহ ৭ জনের বিরুদ্ধে জমি দখল ও হামলার অ*ভিযোগ
জৈন্তাপুর-কানাইঘাটে ৫৬ লাখ টাকার সিগারেট, গরু ও চা-পাতা জ*ব্দ
প্যানেল দ্ব*ন্দ্বে থ*মকে আছে কার্যক্রম, ভো*গান্তিতে ১৭ হাজার মানুষ