গা*জায় অপুষ্টিতে ভু*গছে ১৭ হাজার শিশু
শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১২:১১ PM

গা*জায় অপুষ্টিতে ভু*গছে ১৭ হাজার শিশু

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ২০/০৭/২০২৫ ১২:৪৪:৪৩ PM

গা*জায় অপুষ্টিতে ভু*গছে ১৭ হাজার শিশু

ছবি : সংগৃহীত


গাজায় ইসরায়েলের ত্রাণ সরবরাহের ওপর অবরোধের মধ্যে মাত্র ৩৫ দিন বয়সী এক শিশু অপুষ্টিতে মারা গেছে। গাজা শহরের আল-শিফা হাসপাতালের পরিচালক মুহাম্মদ আবু সালমিয়া জানিয়েছেন নাম না জানা শিশুটি ছিল শনিবার হাসপাতালে অপুষ্টিতে মৃত দুইজনের একজন।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে, হাসপাতালগুলোর জরুরি বিভাগে অধিক সংখ্যক অনাহারী মানুষের ভিড় দেখা যাচ্ছে। কর্মকর্তারা জানাচ্ছেন, গাজায় ১৭,০০০ শিশু মারাত্মক অপুষ্টিতে ভুগছে।

এদিকে, ইসরায়েলি সামরিক বাহিনী গাজা উপত্যকায় ব্যাপক হামলা অব্যাহত রেখেছে। শনিবার ভোর থেকে চালানো হামলায় পর্যন্ত গাজা জুড়ে অন্তত ১১৬ জন নিহত হয়েছেন, যাদের মধ্যে ৩৮ জন নিহত হয়েছেন যুক্তরাষ্ট্র-সমর্থিত “গাজা হিউম্যানিটারিয়ান ফাউন্ডেশন” পরিচালিত ত্রাণ কেন্দ্রগুলোর সামনে খাদ্যের সন্ধানে আসার সময় গুলিবিদ্ধ হয়ে।

গাজা সিভিল ডিফেন্স সংস্থার মুখপাত্র মাহমুদ বাসসাল জানান, নিহতদের মধ্যে কেউ কেউ দক্ষিণ গাজার খান ইউনুসের দক্ষিণ-পশ্চিমে অবস্থিত একটি ত্রাণ কেন্দ্রের কাছে এবং অন্যরা রাফার উত্তর-পশ্চিমে আরেকটি ত্রাণ কেন্দ্রের কাছে মারা গেছেন। তিনি এই প্রাণহানির জন্য “ইসরায়েলি গুলিবর্ষণ”কে দায়ী করেছেন।

হামাস জানিয়েছে, গাজায় থাকা বাকি বন্দিদের মুক্তির বিনিময়ে যে যুদ্ধবিরতির প্রস্তাব দেওয়া হয়েছিল, তা ইসরায়েল প্রত্যাখ্যান করেছে। তারা আরও জানায়, যদি কোনো চুক্তি না হয়, তাহলে তারা দীর্ঘমেয়াদি যুদ্ধের জন্য প্রস্তুত।

ইসরায়েলের গাজা অভিযানে এখন পর্যন্ত কমপক্ষে ৫৮,৭৬৫ জন নিহত এবং ১,৪০,৪৮৫ জন আহত হয়েছেন।

জৈন্তা বার্তা/আরআর



শীর্ষ সংবাদ:

উপযুক্ত জায়গার অ/ভাবে থ/মকে শাবিপ্রবির মডেল মসজিদ নির্মাণ
রাত ৮টার পর দোকান খোলা রাখলে দা/য় নেবে না ব্যবসায়ী সংগঠন
নজরুলের সাহিত্য ও সংগীত দুই বাংলার সাংস্কৃতিক বন্ধন সুদৃঢ় করেছে- সিসিক প্রশাসক
টাঙ্গুয়ার হাওরে গোসল করতে নেমে পর্যটকের মৃ/ত্যু
নেপাল-তিব্বত সীমান্তের দু/র্যোগ: এখন পর্যন্ত কোনো বাংলাদেশির হ/তাহ/তের খবর নেই
রংপুরে একই পরিবারের চারজনকে হ/ত্যা: পুলিশের বক্তব্যে নতুন তথ্য
সিলেটে বিশেষ অ'ভিযানে ২৪ ঘণ্টায় গ্রে'প্তার ২৯ জন
হা'মের উ'পসর্গে সিলেটে আরও দুইজনের মৃ'ত্যু
নেপালে মৃ'ত্যু বেড়ে ১৬৫, নি'খোঁজ পাঁচ শতাধিক
তামাবিল স্থলবন্দর দিয়ে ৬ বাংলাদেশিকে ফেরত পাঠালো ভা র ত