ই*সরায়েলি হা*মলায় গা*জায় নি*হত আরও ৬২
রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৪:০৬ অপরাহ্ন

ই*সরায়েলি হা*মলায় গা*জায় নি*হত আরও ৬২

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ০৩/০৮/২০২৫ ১২:৪২:৪৮ অপরাহ্ন

ই*সরায়েলি হা*মলায় গা*জায় নি*হত আরও ৬২

ছবি : সংগৃহীত


ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনীর চলমান আগ্রাসনে প্রাণ হারালেন আরও ৬২ জন ফিলিস্তিনি। নিহতদের অধিকাংশই মানবিক সহায়তা নিতে গিয়ে হামলার শিকার হয়েছেন।

রবিবার (৩ আগস্ট) এ তথ্য জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা। তাদের প্রতিবেদনে বলা হয়, শনিবার ভোর থেকে গাজায় ইসরায়েলি হামলায় অন্তত ৬২ জন নিহত হয়েছেন বলে স্থানীয় হাসপাতাল কর্তৃপক্ষ নিশ্চিত করেছে। নিহতদের মধ্যে ৩৮ জন প্রাণ হারিয়েছেন বিতর্কিত গাজা হিউম্যানিটারিয়ান ফাউন্ডেশন (জিএইচএফ) পরিচালিত স্থানে সহায়তা নিতে গিয়ে। সংস্থাটি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সহায়তায় পরিচালিত হচ্ছে বলে অভিযোগ রয়েছে।

এর আগেও জিএইচএফ পরিচালিত কেন্দ্রগুলোয় সহায়তা নিতে গিয়ে হতাহতের ঘটনা ঘটেছে। যদিও গত সপ্তাহে ইসরায়েল ঘোষণা দেয়, তারা কিছু নির্দিষ্ট এলাকায় প্রতিদিন ‘কৌশলগত বিরতি’ দেবে, যাতে মানবিক সহায়তা পৌঁছাতে সুবিধা হয়। ২৭ জুলাই থেকে এই ঘোষণা কার্যকর হলেও বাস্তবে তা কার্যকর হচ্ছে না বলেই অভিযোগ উঠেছে।

জাতিসংঘের মানবাধিকার দপ্তরের তথ্য অনুযায়ী, কেবল গত বুধবার ও বৃহস্পতিবার সহায়তা নিতে গিয়ে প্রাণ হারিয়েছেন ১০৫ জন ফিলিস্তিনি।

সংস্থাটির হিসাব বলছে, ২০২৩ সালের অক্টোবর থেকে শুরু হওয়া যুদ্ধের পর থেকে এখন পর্যন্ত মানবিক সহায়তা নিতে গিয়ে প্রাণ হারিয়েছেন ১ হাজার ৩৭৩ জন ফিলিস্তিনি। একই সময়ে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, অপুষ্টি ও অনাহারে প্রাণ হারিয়েছেন আরও ১৬৯ জন, যাদের মধ্যে ৯৩ জনই শিশু।

গাজাবাসীরা বলছেন, সহায়তা নিতে গেলে অনেক সময় তারা ইসরায়েলি সেনা ও যুক্তরাষ্ট্রের নিরাপত্তা চুক্তিভুক্ত কন্ট্রাক্টরদের কাছ থেকে গুলির মুখে পড়ছেন। এ ধরনের হামলার একাধিক অভিযোগ পাওয়া গেছে।

জৈন্তা বার্তা/আরআর



শীর্ষ সংবাদ:

জৈন্তাপুরে প্রায় ১২ লাখ টাকার ভা/রতীয় জিরা ও পিকআপ জ/ব্দ
জগন্নাথপুরে ধানের বীজ কিনতে কৃষকদের ভিড়
জিয়াউর রহমানের আদর্শে ধ্বংসপ্রায় বাংলাদেশ পুনর্গঠন করতে হবে- বাণিজ্যমন্ত্রী
‘সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতা’ শুরু রবিবার
৭ নভেম্বর বাংলাদেশের ভাগ্য পরিবর্তনের দিন: খন্দকার আব্দুল মুক্তাদির
জামালগঞ্জে বিএনপির দুই পক্ষের সংঘ/র্ষ, আহ/ত অন্তত ৫
কোম্পানীগঞ্জে মাদ্রাসাছাত্রকে ব/লা/ৎকারের অভিযোগ ইমামের বিরুদ্ধে
সিলেট সীমান্তে ভা/রতীয় পণ্য ও ম/দসহ ১৬ লাখ টাকার মা/লামাল জ/ব্দ
জিয়াউর রহমান দেশে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন: সিসিক প্রশাসক
সিলেট টেস্ট: হৃদয়ের সেঞ্চুরির পরেও মহাবিপদে বাংলাদেশ