সুশান্তের মৃত্যুর মামলায় ফের বিপাকে আদিত্য
শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৪:৪৫ পূর্বাহ্ন

সুশান্তের মৃত্যুর মামলায় ফের বিপাকে আদিত্য

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২০/১০/২০২৩ ০৮:২৬:২৩ পূর্বাহ্ন

সুশান্তের মৃত্যুর মামলায় ফের বিপাকে আদিত্য

ছবি: সংগৃহীত


দীর্ঘ তিন বছর আগে ২০২০ সালের জুনে মুম্বাইয়ের নিজ অ্যাপার্টমেন্ট থেকে উদ্ধার হয় বলিউড অভিনেতা সুশান্ত সিং রাজপুতের ঝুলন্ত দেহ। সেটি আত্মহত্যা না কি পরিকল্পিত খুন—মৃত্যু ঘিরে চলে অনেক রহস্য। সুশান্তের মৃত্যুর কয়েক দিন আগেই মারা যান তারই প্রাক্তন ম্যানেজার দিশা সালিয়ান।

এদিকে সুশান্ত ও দিশার মৃত্যুর ঘটনায় সিবিআই তদন্তের দাবিতে দায়ের হয়েছিল একটি জনস্বার্থ মামলা। সেই মামলায় কোনও আদেশ দেওয়ার আগে শুনানির জন্য মুম্বাই হাইকোর্টে আবেদন করলেন শিবসেনা নেতা আদিত্য ঠাকরে।

গত ১৩ অক্টোবর আইনজীবী রাহুল অরোটের মাধ্যমে হাইকোর্টের দ্বারস্থ হন উদ্ধব-পুত্র। আদালতের কাছে আবেদনে আদিত্যর যুক্তি, সুশান্তের মৃত্যুর ঘটনা ইতোমধ্যেই তদন্তসাপেক্ষ। সেই তদন্ত চলাকালীন নতুন করে কোনও জনস্বার্থ মামলা দায়ের করা যায় না।

অপরদিকে গত সেপ্টেম্বর মাসে দায়ের হওয়ার এই জনস্বার্থ মামলায় সুশান্ত ও দিশার রহস্যজনক মৃত্যুর ঘটনায় আদিত্যকে অবিলম্বে গ্রেপ্তার ও পুলিশি হেফাজতে নিয়ে জেরা করার দাবি জানানো হয়। যদিও সেই জনস্বার্থ মামলার শুনানি এখনও আদালতে হয়নি।

আদিত্যের আইনজীবী রাহুলের দাবি, “আমরা আবেদন জানিয়েছি যে, কোনও আদেশ দেওয়ার আগে যেন আমাদের পক্ষের বক্তব্যও শোনা হয়। এমনিতেই এই জনস্বার্থ মামলা বৈধ নয়, কারণ সুশান্তের মৃত্যুর বিষয়টি এখনও সিবিআইয়ের তদন্তের আওতায় রয়েছে।”

২০২০ সালে সুশান্তের মৃত্যুর পর তাকে আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার অভিযোগে ওঠে অভিনেতার সেই সময়ের বান্ধবী ও অভিনেত্রী রিয়া চক্রবর্তী ও তার পরিবারের বিরুদ্ধে। তদন্তে উঠে আসে মাদক-যোগও। এমনকি, ওই মামলায় কারাগারেও গিয়েছিলেন রিয়া।

এম সি



শীর্ষ সংবাদ:

জনস্বার্থে নগরের সড়ক প্রশস্তকরণ ও উন্নয়নে সবাইকে এগিয়ে আসতে হবে: সিসিক প্রশাসক
সিলেটে প্রযুক্তি গ্রামে ৫২ জাতের ধানের প্রদর্শনী, আধুনিক কৃষির নতুন সম্ভাবনা
সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের ব্যাপক সংস্কার ও আধুনিকায়ন হবে
ভবন নির্মাণে অ/নিয়ম ঠেকাতে মাঠে সিউক
শেখ হাসিনাকে ফেরাতে ট্রাভেল পাস ইস্যু করা হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
মাধবপুরে বিদ্যুৎস্পৃ/ষ্ট হয়ে শ্রমিকের মৃ/ত্যু
সিলেট টেস্টে দারুণ শুরু বাংলাদেশের
সিলেটে ৯ লাখ ৮০ হাজার টাকার ভা/রতীয় কম্বলসহ আট/ক ২
সিসিক প্রশাসকের সঙ্গে সংসদ সদস্য মালেকের বিশেষ বৈঠক
বর্ধিত ওয়ার্ডগুলোর উন্নয়নে ২০৬ কোটি টাকার প্রকল্প পরিকল্পনাধীন: সিসিক প্রশাসক