শেয়ারবাজারের লেনদেনে ধীরগতি
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৯:২৮ অপরাহ্ন

শেয়ারবাজারের লেনদেনে ধীরগতি

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৫/০৬/২০২৩ ১২:০৬:৪৪ অপরাহ্ন

শেয়ারবাজারের লেনদেনে ধীরগতি

ছবি সংগৃহীত


সপ্তাহের প্রথম চার কার্যদিবস দরপতনের পর শেষ কার্যদিবস বৃহস্পতিবার লেনদেনের শুরুতেই শেয়ারবাজারে মূল্যসূচকের নিম্নমুখী প্রবণতা দেখা যাচ্ছে। সেই সঙ্গে দাম কমার তালিকায় রয়েছে বেশিসংখ্যক প্রতিষ্ঠান। পাশাপাশি লেনদেনে ধীরগতি দেখা যাচ্ছে।

প্রথম আধাঘণ্টার লেনদেনে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান মূল্যসূচক কমেছে ১০ পয়েন্ট। দাম কমার তালিকায় নাম লিখিয়েছে ৫০ শতাংশ প্রতিষ্ঠান। আর লেনদেন হয়েছে ৭০ কোটি টাকার কিছু বেশি।

অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সবকটি মূল্যসূচক নিম্নমুখী রয়েছে। সেই সঙ্গে দাম কমার তালিকায় রয়েছে বেশিসংখ্যক প্রতিষ্ঠান। এ বাজারটিতেও লেনদেনে ধীরগতি দেখা যাচ্ছে।

এর আগে সপ্তাহের প্রথম কার্যদিবসেই লেনদেনের শুরুতে শেয়ারবাজারে সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা যায়। তবে লেনদেনের শেষদিকে এসে সূচকের পতন হয়। এতে সপ্তাহের প্রথম চার কার্যদিবসেই পতন দেখতে হয় শেয়ারবাজারের বিনিয়োগকারীদের।

এ পরিস্থিতিতে সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার লেনদেন শুরু হয় বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার দাম বাড়ার মাধ্যমে। ফলে লেনদেন শুরু হতেই ডিএসইর প্রধান সূচক ৫ পয়েন্ট বেড়ে যায়।

কিন্তু প্রথম ১০ মিনিটের লেনদেন শেষ হতেই একের পর এক প্রতিষ্ঠানের শেয়ার দাম কমতে থাকে। এতে লেনদেনের আধাঘণ্টার মাথায় ডিএসইর প্রধান সূচক ১০ পয়েন্ট পড়ে যায়।

অবশ্য এরপর সূচকের পতন প্রবণতা কমতে দেখা যাচ্ছে। এ প্রতিবেদন লেখা পর্যন্ত ১০টা ৩৮ মিনিটে ডিএসইতে ৭৪টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দাম বাড়ার তালিকায় রয়েছে। বিপরীতে দাম কমেছে ৬৬টির। আর ১০০টির দাম অপরিবর্তিত রয়েছে।

এতে ডিএসইর প্রধান সূচক কমেছে ১ পয়েন্ট। অপর দুই সূচকের মধ্যে ডিএসই-৩০ সূচক কমেছে দশমিক ৪২ পয়েন্ট। আর ডিএসই শরিয়াহ্ সূচক বেড়েছে দশমিক ৪৪ পয়েন্ট। এ সময় পর্যন্ত ডিএসইতে লেনদেন হয়েছে ৯০ কোটি ৯ লাখ টাকা।

অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ৬ পয়েন্ট কমেছে। লেনদেন হয়েছে ৯৬ লাখ টাকা। লেনদেনে অংশ নেওয়া ৬৪ প্রতিষ্ঠানের মধ্যে দাম বেড়েছে ১৬টির, কমেছে ৩১টির এবং অপরিবর্তিত রয়েছে ১৭টির।

জৈন্তাবার্তা/এমকে



শীর্ষ সংবাদ:

সিলেটে প্রযুক্তি গ্রামে ৫২ জাতের ধানের প্রদর্শনী, আধুনিক কৃষির নতুন সম্ভাবনা
সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের ব্যাপক সংস্কার ও আধুনিকায়ন হবে
ভবন নির্মাণে অ/নিয়ম ঠেকাতে মাঠে সিউক
শেখ হাসিনাকে ফেরাতে ট্রাভেল পাস ইস্যু করা হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
মাধবপুরে বিদ্যুৎস্পৃ/ষ্ট হয়ে শ্রমিকের মৃ/ত্যু
সিলেট টেস্টে দারুণ শুরু বাংলাদেশের
সিলেটে ৯ লাখ ৮০ হাজার টাকার ভা/রতীয় কম্বলসহ আট/ক ২
সিসিক প্রশাসকের সঙ্গে সংসদ সদস্য মালেকের বিশেষ বৈঠক
বর্ধিত ওয়ার্ডগুলোর উন্নয়নে ২০৬ কোটি টাকার প্রকল্প পরিকল্পনাধীন: সিসিক প্রশাসক
ছাতক-গোবিন্দগঞ্জ সড়ক প্রসস্তকরণ কাজের শুরুতেই অনিয়মের অ*ভিযোগ