পরিণীতির জন্মদিনে একাধিক ছবি ‘ফাঁস’ করলেন রাঘব
শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৪:৪৪ পূর্বাহ্ন

পরিণীতির জন্মদিনে একাধিক ছবি ‘ফাঁস’ করলেন রাঘব

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২৩/১০/২০২৩ ০৭:৪৩:৫৬ পূর্বাহ্ন

পরিণীতির জন্মদিনে একাধিক ছবি ‘ফাঁস’ করলেন রাঘব

ছবি: সংগৃহীত


অভিনেত্রী পরিণীতি চোপড়া রোববার ৩৫-এ পা দিয়েছেন । বিয়ের পর এটাই ‘পরী’র প্রথম জন্মদিন। স্ত্রীর জন্মদিনে একগুচ্ছ ছবি শেয়ার করেছেন স্বামী রাঘব চাড্ডা। সঙ্গে ভাসিয়েছেন প্রশংসায়।

গত একবছর পরিণীতির সঙ্গে চুটিয়ে প্রেম করেছেন আম আদমি পার্টির সংসদ সদস্য রাঘব চাড্ডা। কাটিয়েছেন বিদেশে ছুটিও।

পরিণীতিকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে রাঘব লিখেছেন, ‘তুমি আমার জীবনকে সুপারস্টারের মতো আলোকিত করেছ পারু! তোমার কাছ থেকে একটা হাসি আমার চ্যালেঞ্জিং ও বিশৃঙ্খল জীবনকে সুন্দর করে তুলছে। তুমি আমার পৃথিবীতে অনেক আনন্দ নিয়ে এসেছ…। এখানে আরও হাসি, আরও ভালবাসা এবং আরও অবিস্মরণীয় একসঙ্গে কাটানো কিছু মুহূর্ত...। আমাদের গত ১ বছরের এই সুন্দর মুহূর্তগুলো একসঙ্গে কেটেছে। শুভ জন্মদিন বউ!’ গত মাসেই উদয়পুরে রাজকীয় আয়োজনে সাতপাকে বাঁধা পড়েছেন রাঘব-পরিণীতি।

এম সি



শীর্ষ সংবাদ:

জনস্বার্থে নগরের সড়ক প্রশস্তকরণ ও উন্নয়নে সবাইকে এগিয়ে আসতে হবে: সিসিক প্রশাসক
সিলেটে প্রযুক্তি গ্রামে ৫২ জাতের ধানের প্রদর্শনী, আধুনিক কৃষির নতুন সম্ভাবনা
সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের ব্যাপক সংস্কার ও আধুনিকায়ন হবে
ভবন নির্মাণে অ/নিয়ম ঠেকাতে মাঠে সিউক
শেখ হাসিনাকে ফেরাতে ট্রাভেল পাস ইস্যু করা হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
মাধবপুরে বিদ্যুৎস্পৃ/ষ্ট হয়ে শ্রমিকের মৃ/ত্যু
সিলেট টেস্টে দারুণ শুরু বাংলাদেশের
সিলেটে ৯ লাখ ৮০ হাজার টাকার ভা/রতীয় কম্বলসহ আট/ক ২
সিসিক প্রশাসকের সঙ্গে সংসদ সদস্য মালেকের বিশেষ বৈঠক
বর্ধিত ওয়ার্ডগুলোর উন্নয়নে ২০৬ কোটি টাকার প্রকল্প পরিকল্পনাধীন: সিসিক প্রশাসক