৬০০ জনকে আসামি করে মামলা
শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ১২:০০ পূর্বাহ্ন

সিলেটে জলাবদ্ধতার নিয়ে দুই গ্রামবাসীর সংঘর্ষ

৬০০ জনকে আসামি করে মামলা

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ১৫/০৬/২০২৩ ০১:৩৪:২৬ পূর্বাহ্ন

৬০০ জনকে আসামি করে মামলা

সিলেটে জলাবদ্ধতার নিয়ে দুই গ্রামবাসীর সংঘর্ষ


সড়কের পানি নিষ্কাশনের জন্য একটি রাস্তা কাটাকে কেন্দ্র করে সিলেট সদর উপজেলার বাদাঘাটের সোনাতলা এলাকায় দুই পক্ষের সংঘর্ষে ঘটনায় মামালা দায়ের হয়েছে।

বৃহস্পতিবার (১৬ জুন) সিলেটভিউকে এই তথ্য নিশ্চিত করেন জালালাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল আলম রুকন।

তিনি জানান, বুধবার রাতে পুলিশ বাদী হয়ে মামলা  দায়ের হয়েছে। মামলায় ৬০০ জনকে আসামী করা হয়েছে। এখনও পর্যন্ত কাওকে গ্রেফতার করা হয়নি। সংঘর্ষ চলাকালে আহত চার পুলিশ সদস্য চিকিৎসাধীন রয়েছেন।

এদিকে স্থানীয় একটি সূত্র জানিয়েছে, এ ঘটনায়  মইয়ারচড়, নয়া খুররমখলা, নাজিরেরগাঁও, শিমুলতলা ও সোনাতলা এলাকায় উত্তেজনা বিরাজ করছে। বিষয়টি স্থানীয়ভাবে বিষয়টি নিষ্পত্তি করার উদ্যোগ গ্রহন করা হলেও শেষ পর্যন্ত দুইপক্ষই এতে সম্মত হননি।

এর আগে বুধবার (১৪ জুন) সদর উপজেলার সোনাতলা এলাকায় সড়কের পানি নিষ্কাশনের জন্য সকালে জলাবদ্ধতা দ্রুত নিরসনের দাবিতে সিসিকের বর্ধিত ৩৯ নং ওয়ার্ডের মইয়ারচর, নয়া কুরুমকলা, নাজিরেরগাঁও এবং শিমুলতলার বাসিন্দারা কুমারগাঁও-বাদাঘাট সড়ক অবরোধ করেন। অবরোধকারীরা সড়কে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করেন। পরে একটি রাস্তা কাটাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে তুমুল সংঘর্ষ হয়। সংঘর্ষে পুলিশসহ অর্ধশতাধিক লোক আহত হয়েছেন। প্রায় ২ ঘন্টা পর পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসে।

সিলেট মহানগর পুলিশের উপকমিশনার আজবাজার আলী শেখ বলেন, সংঘর্ষ থামাতে ১৪৪টি রাবার বুলেট এবং ১৪টি কাঁদানে গ্যাসের শেল ছোড়া হয়েছে। 

জৈন্তাবার্তা/এমকে



শীর্ষ সংবাদ:

জনস্বার্থে নগরের সড়ক প্রশস্তকরণ ও উন্নয়নে সবাইকে এগিয়ে আসতে হবে: সিসিক প্রশাসক
সিলেটে প্রযুক্তি গ্রামে ৫২ জাতের ধানের প্রদর্শনী, আধুনিক কৃষির নতুন সম্ভাবনা
সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের ব্যাপক সংস্কার ও আধুনিকায়ন হবে
ভবন নির্মাণে অ/নিয়ম ঠেকাতে মাঠে সিউক
শেখ হাসিনাকে ফেরাতে ট্রাভেল পাস ইস্যু করা হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
মাধবপুরে বিদ্যুৎস্পৃ/ষ্ট হয়ে শ্রমিকের মৃ/ত্যু
সিলেট টেস্টে দারুণ শুরু বাংলাদেশের
সিলেটে ৯ লাখ ৮০ হাজার টাকার ভা/রতীয় কম্বলসহ আট/ক ২
সিসিক প্রশাসকের সঙ্গে সংসদ সদস্য মালেকের বিশেষ বৈঠক
বর্ধিত ওয়ার্ডগুলোর উন্নয়নে ২০৬ কোটি টাকার প্রকল্প পরিকল্পনাধীন: সিসিক প্রশাসক