সমবায় দিবস পালনে বিশ্বনাথে প্রস্তুতি সভা
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৭:৩৪ অপরাহ্ন

সমবায় দিবস পালনে বিশ্বনাথে প্রস্তুতি সভা

কামাল আহমদ মুন্না, বিশ্বনাথ প্রতিনিধি

প্রকাশিত: ২৫/১০/২০২৩ ০৭:৩৬:৫৪ পূর্বাহ্ন

সমবায় দিবস পালনে বিশ্বনাথে প্রস্তুতি সভা

সমবায় দিবস পালনে বিশ্বনাথে প্রস্তুতি সভা


বিশ্বনাথে ৫২ তম জাতীয় সমবায় দিবস উর্যাপন উপলক্ষে প্রস্তুতি সভা ২০২৩ অনুষ্টিত হয়েছে। "সমবায়ে গড়ছি দেশ -স্মার্ট হবে বাংলাদেশ" এই প্রতিপাদ্যকে সামনে রেখে আজ সিলেটের বিশ্বনাথ উপজেলার "এভারগ্রীণ বহুমুখী সমবায় সমিতির কার্যালয়ে "প্রস্তুতি সভাটি অনুষ্টিত হয়।

আগামী ৪ নভেম্বর ২০২৩ বিশ্বনাথের উপজেলা হলরুমে ৫২ তম সমবায় দিবস বৃহৎ আকারে পালন ও সফল করার লক্ষে নানান কর্মসূচীর আয়োজন করা হয়েছে বলে জানানো হয়। 

সভায় অধ্যাপক শ্রী প্রবিত্র কুমারের সভাপতিত্বে ও বিশ্বনাথ সমবায় ফোরামের আহবায়ক শেখ হাসান মাহমুদ রিপনের পরিচালনায় প্রধান অথিতির বক্তব্য রাখেন বিশ্বনাথ উপজেলা সমবায় কর্মকর্তা মো জাহাঙ্গীর আলম। বিশেষ অথিতির বক্তব্য রাখেন সহকারী সমবায় পরিদর্শক  ফুল রাণী ভট্রাচার্য।

প্রস্তুতি সভায় মতবিনিময় করেন বিশিষ্ট সমবায়ী শামসু মিয়া লালা, শামসুল হক মোল্লা, শ্রী অজিত চন্দ্র দেব, মাসুক মিয়া,আওলাদ আলী,রাজন আহমদ,সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেওকলস ইউপি মো খায়রুল আমীন আজাদমৌলানা লুৎফুর রহমান,আবুল খায়ের মেম্বার,আলা উদ্দীন, নকুল বৈদ্য,আবুল বশর, নেপাল বাবু, অরুণ দেবনাথ। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা সমবায় অফিস সহকারী বুরহান উদ্দীন, সমবায়ী মনির উদ্দিন, সুব্রত দেব, এনাম আলী ও আলো বহুমুখী সমবায় সমিতির লিমিটেড এর পক্ষে কবি এস.পি.সেবু। এছাড়া বিভিন্ন সমবায় সমিতির পরিচালক, কর্মকর্তা ও কর্মচারী বৃন্দ উপস্থিত ছিলেন।

JA



শীর্ষ সংবাদ:

রনজিত সরকারের সভা: সেই রিসোর্টের মালিক আ/ত্মগোপনে
মাধবপুরে বাস-পিকআপের সং/ঘ/র্ষে চালক নি/হত
আসবে চার থেকে ছয়টি শৈত্যপ্রবাহ, ডিসেম্বরে বাড়বে শীতের তীব্রতা
বই মানুষের চিন্তা ও মননকে সমৃদ্ধ করে: সিসিক প্রশাসক
বিশ্ববিদ্যালয় প্রিমিয়ার লিগের উদ্বোধন অনুষ্ঠানে সিসিক প্রশাসক
সিলেট রেঞ্জে শ্রেষ্ঠত্বের স্বীকৃতি পেলেন জৈন্তাপুর থানার এসআই উৎসব কর্মকার
সিলেট বিভাগে পৃথক অভিযানে ভা/রতীয় পণ্য, বিদেশি ম/দ ও গাঁ/জা উদ্ধার, গ্রে/প্তার ৩
সিলেটে আইডিইবির প্রতিষ্ঠাবার্ষিকী ও গণপ্রকৌশল দিবস উদযাপন
অসুস্থ মন্ত্রী আরিফুল হক চৌধুরীর বাসভবনে পররাষ্ট্র প্রতিমন্ত্রীসহ সিলেটের প্রতিনিধিদল
সিলেটে ইসকনের অন্নকূট মহোৎসব, ১২০০ পদের নিরামিষ খাবারের আয়োজন