যে পাঁচ বিষয়ে শিক্ষা দিলে শিশুর ভবিষ্যৎ হবে উজ্জ্বল
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৯:২৮ অপরাহ্ন

যে পাঁচ বিষয়ে শিক্ষা দিলে শিশুর ভবিষ্যৎ হবে উজ্জ্বল

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২৬/১০/২০২৩ ০১:০৮:৩৬ পূর্বাহ্ন

যে পাঁচ বিষয়ে শিক্ষা দিলে শিশুর ভবিষ্যৎ হবে উজ্জ্বল

ছবি: সংগৃহীত


কে না চায় শিশুর উজ্জ্বল ভবিষ্যৎ গড়তে। তাদের সঠিক ভবিষ্যৎ গড়ার জন্য সব মা-বাবা নানা ত্যাগ করে থাকেন। এমনকি মা-বাবারা অনেক সময় সাধ্যের বাইরে গিয়ে অনেক পদক্ষেপ নেন। কিন্তু, নানান প্রচেষ্টা সত্ত্বেও অনেক সময় শিশুরা বড় হয়ে ভুল পথে চালিত হয়। আজ রইল পাঁচটি গুরুত্বপূর্ণ তথ্য। শিশুদের সব সময় এই পাঁচ বিষয় শিক্ষা দিন। এতে তার ভবিষ্যৎ হবে উন্নত। দেখে নিন কী কী।

দায়িত্ব নিতে শেখান আপনার শিশুকে। ছোট থেকে এই শিক্ষা দিন। দায়িত্ব নিতে শেখা কিংবা নিজের কর্তব্য পালন করতে শেখা প্রতিটি সন্তানের জন্য প্রয়োজন। এতে তার ভবিষ্যৎ হবে উন্নত। ছোট থেকে এই শিক্ষা দিলে বড় বয়সে গিয়ে সে পিছ পা হবে না।

শোনার অভ্যাস তৈরি করুন সন্তান। অধিকাংশের মধ্যে এই সমস্যা দেখা যায়। অন্যের কথা শুনতে চান না অনেকে। সবার সব কথা মন দিয়ে শোনা কতটা প্রয়োজন, তা শিক্ষা দিন ছোট থেকে। তা না হলে শিশুরা বড় হয়ে ভুল পথে চালিত হবে। সঠিক ভবিষ্যৎ গড়তে সবার থেকে মতামত নেওয়া প্রয়োজন। অবশ্যই শিশুকে এই শিক্ষা দিন।

শিশুকে সামাজিক করে তুলুন। সবার সঙ্গে মেলামেশা করতে শেখান। সব বয়সী শিশুদের সঙ্গে মেশান। তেমনই আত্মীয়-স্বজনের সঙ্গে সাক্ষাৎ করান। আজকাল অধিকাংশ শিশু একা একা বড় হয়। সে কারণে এদের মধ্যে লাজুক ভাব থাকে। এই লাজুক ভাব কাটিয়ে তুলতে সোচ্চার হন। তেমনই একা থাকার কারণে অনেক শিশু একাকীত্ম্যে ভোগে। আপনার শিশুর সঙ্গে যেন এমন জিনিস না হয় সেদিকে খেয়াল রাখুন।

শৃঙ্খলা বোধ শেখান শিশুকে। তাদের সবসময় শিক্ষা দিন এই বিষয়। কোন স্থানে কতটা কথা বলা উচিত, কেমন আচরণ করা উচিত, এই সব প্রসঙ্গে শিশুকে শিক্ষা দিন। তা না হলে সে ভুল পথে চালিত হবে। সে ভুল কিছু করলে যেমন তাকে শাসন করবেন তেমনই ঠিকটাও শেখাবেন। তা না হলে শিশুর মধ্যে নানান জটিলতা তৈরি হবে। মেনে চলুন এই বিশেষ টিপস।

তার নিজের কাজ নিজেকে করতে দিন। তার সব কাজ আপনি করে দেবেন না। এতে শিশু ভবিষ্যতে সমস্যায় পড়বে। তাকে পরিণত তৈরি করতে তাকে অবশ্যই এই বিষয় শিক্ষা দেবেন। মেনে চলুন এই বিশেষ টিপস।

এম সি



শীর্ষ সংবাদ:

সিলেটে প্রযুক্তি গ্রামে ৫২ জাতের ধানের প্রদর্শনী, আধুনিক কৃষির নতুন সম্ভাবনা
সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের ব্যাপক সংস্কার ও আধুনিকায়ন হবে
ভবন নির্মাণে অ/নিয়ম ঠেকাতে মাঠে সিউক
শেখ হাসিনাকে ফেরাতে ট্রাভেল পাস ইস্যু করা হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
মাধবপুরে বিদ্যুৎস্পৃ/ষ্ট হয়ে শ্রমিকের মৃ/ত্যু
সিলেট টেস্টে দারুণ শুরু বাংলাদেশের
সিলেটে ৯ লাখ ৮০ হাজার টাকার ভা/রতীয় কম্বলসহ আট/ক ২
সিসিক প্রশাসকের সঙ্গে সংসদ সদস্য মালেকের বিশেষ বৈঠক
বর্ধিত ওয়ার্ডগুলোর উন্নয়নে ২০৬ কোটি টাকার প্রকল্প পরিকল্পনাধীন: সিসিক প্রশাসক
ছাতক-গোবিন্দগঞ্জ সড়ক প্রসস্তকরণ কাজের শুরুতেই অনিয়মের অ*ভিযোগ