ভা ঙ চু রে র মা ম লা য় ২২ জন গ্রে ফ তা র
বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০৫:৫৪ অপরাহ্ন

ভা ঙ চু রে র মা ম লা য় ২২ জন গ্রে ফ তা র

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৫/১১/২০২৫ ০৪:৫১:৫৮ অপরাহ্ন

ভা ঙ চু রে র মা ম লা য় ২২ জন  গ্রে ফ তা র

ফাইল ফটো


ফরিদপুরের ভাঙ্গা থানা, উপজেলা পরিষদ ও হাইওয়ে থানা ভাঙচুরের মামলায় ২২ জন আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার (১৪ নভেম্বর) দিবাগত রাতে বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। পরবর্তীতে শনিবার বেলা দুইটার দিকে আসামীদেরকে জেল হাজতে প্রেরণ করা হয়। 

গ্রেফতারকৃতরা হলেন- রিপন শেখ (৩৪), জালাল শেখ (৩৭), লাভলু মাতুব্বর ( ৪৮),  রমিচ মোল্লা (৫২), চোকদার ( ৩০),  উজ্জল মিয়া (৩৯), আইয়ুব আলী মোল্লা (৫০) মহিন্দ্রনাথ বিশ্বাস (৬২), রায়হান মাতুব্বর (৩০),  মোতালেব সিকদার (৪৭), কোহিনুর হাওলাদার (৫৩), মিন্টু মাতুবের (৫২), হৃদয় মোল্লা (৪০), সজীব মোল্লা (২৪), নুরু মোল্লা (৫৫), পলাশ (৪৭), আবুল হোসেন (৫২) ও আমিনুল মাতব্বর (৫০) 

এ বিষয়ে ভাঙ্গা থানার অফিসার ইনচার্জ মো. আশরাফ হোসেন বলেন, ভাঙ্গা থানা, উপজেলা পরিষদ ও হাইওয়ে থানা ভাঙচুরসহ ৪টি মামলায় ২২ জন আসামিকে গ্রেফতার করা হয়েছে। আসামিদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইন ও পেনাল কোড ধারার মামলায় গ্রেফতার করা হয়েছে। শনিবার বেলা ২টার দিকে সকল আসামিদেরকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে বলেও জানান তিনি।

জৈন্তাবার্তা / সুলতানা